রাত পোহালেই কালীপুজো। সব জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কালীপুজোর চাঁদাকে কেন্দ্র করেই ক্যানিংয়ে অশান্তি চরমে ওঠে। জল গড়ায় থানা পর্যন্ত। কালীপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযোগে যুব তৃণমূল নেতাকে থানায় তুলে আনায় পুলিশকে মারধরের অভিযোগ উঠল যুব তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
থানার মধ্যেই দুই অফিসারকে মেরে লক আপ থেকে অভিযুক্তকে বের করে নিয়ে যান ক্যানিং ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু। এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। ক্যানিংয়ের IC ও SDPO অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন বলেও দাবি করছেন তিনি।
ডিজিপি-র কাছে তদন্তের দাবিও জানিয়েছে শুভেন্দু। এছারাও শুভেন্দু অধিকারীর দাবি এসআই-কে মারধরের পরও ক্যানিংয়ের IC সৌগত ঘোষ ও SDPO রামকুমার মণ্ডল অরিত্র ও জয়ন্তকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন। ওই পোস্টই ডিজিপির কাছে পর্যাপ্ত তদন্ত ও পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু। এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।



