ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণকারীরা দুর্ভাগা, ফিরহাদের বিরুদ্ধে গীতা হাতে প্রতিবাদ বিজেপির

বিজেপি বিধায়কদের দাবি, ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে না হলে তাঁরা প্রশ্নোত্তরে বিধানসভায় যোগ দেবেন না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদে বিজেপি। সম্প্রতি ধর্মকে কেন্দ্র করে ফিরহাদের একটি মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কদের দাবি, হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। শুক্রবার সেই দাবিতে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গীতা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি বিধায়কেরা।

আসলে, দুই সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, “ইসলাম ধর্মের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তাঁরা দুর্ভাগা। তাঁদের দাওয়াত দিয়ে ইসলামে অন্তর্ভুক্ত করতে হবে।” বিজেপির দাবি, পরোক্ষভাবে ধর্মান্তকরণের কথা বলেছেন রাজ্যের মন্ত্রী। পাশাপাশি, তিনি অন্য ধর্মের মানুষদের অপমান করেছেন। ফিরহাদের এই মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানিয়েছেন শুভেন্দু। ফিরহাদকে ‘বয়কট’-এর সিদ্ধান্তও নিয়েছে বিজেপি। যদিও স্পিকার বলেছেন, বিধানসভার বাইরের কোনও বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণকারীরা দুর্ভাগা, ফিরহাদের বিরুদ্ধে গীতা হাতে প্রতিবাদ বিজেপির

শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হলে ফিরহাদের বিরুদ্ধে স্লোগান তোলেন শুভেন্দু অধিকারীরা। দাবি করেন, তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। কিন্তু, সেই আর্জি খারিজ করেন স্পিকার। বিধানসভা কক্ষে ১ মিনিট স্লোগান দিয়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। শুভেন্দু স্পষ্ট জানান, যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ততদিন বিজেপি বিধায়কেরা প্রশ্নোত্তরে বিধানসভায় যোগ দেবেন না।

ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণকারীরা দুর্ভাগা, ফিরহাদের বিরুদ্ধে গীতা হাতে প্রতিবাদ বিজেপির

ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে জন্মগ্রহণকারীরা দুর্ভাগা, ফিরহাদের বিরুদ্ধে গীতা হাতে প্রতিবাদ বিজেপির

এরপর বাইরে গীতা হাতে বিধানসভা চত্বরে বিক্ষোভ জানায় বিজেপি। তাঁদের জামায় লেখা ছিল, ‘গর্ব করে বলো আমি হিন্দু’ বা ‘যত মত তত পথ’ স্লোগান। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বই যান, তখন তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কার্যত মেজাজ হারান তিনি। বলেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। বিজেপি নেতা শঙ্কর ঘোষও ফিরহাদের বিরুদ্ধে সরব। তাঁর বক্তব্য, বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন ফিরহাদ এবং তাঁর মন্তব্য সংবিধানবিরোধী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন