এক্ষুনি হলো না জেল মুক্তি। আগামী ১২ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে থাকতে হচ্ছে জেলেই। আজ শনিবার দিল্লি আদালত এই রায় দিয়েছে। উল্লেখ্য আবগারি দুর্নীতিতে বেশ কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপরে সাময়িকভাবে তিনি জামিন পেয়েছিলেন দেশের লোকসভা নির্বাচনের সময়। নির্বাচন শেষ হতেই তাকে আবার জেলে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ মোহম্মদ শামির সাথে বিয়ে! এবার মুখ খুললেন সানিয়া, কী বললেন টেনিস সুন্দরী

যদিও জামিনের আপিল করেও জামিন পাওয়া হয়নি কেজরিওয়ালের। এর মধ্যে আবার জেলে থাকা অবস্থাতেই তাকে গ্রেফতার করে সিবিআই। সূত্রের খবর গত সোমবার তিহার জেলে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরে তাকে গ্রেফতার করা হয়।
এবং পাঁচ দিনের হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী কে। কিন্তু আদালত তিন দিনের হেফাজতে পাঠাই কেজরিকে। আজ শনিবার সেই হেফাজতের দিন শেষ হয়েছে। আজ আদালতে তোলার পরে শুনানি শেষ হলে আগামী ১২ই জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী কে ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
জেল মুক্তি হলনা কেজরির, আগামী ১২ জুলাই পর্যন্ত থাকতে হবে গারদেই

তাই এক্ষুনি দিল্লির মুখ্যমন্ত্রীর পক্ষে জেল মুক্তির সম্ভাবনা খুব কম। মনে করা হচ্ছে অন্যান্য মামলায় জামিন পেলেও সি বি আইয়ের করা মামলায় আপাতত জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে।



