TMC Leader Arrested: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সক্রিয় পুলিশ, গ্রেফতার ‘জমি মাফিয়া’ তৃণমূল নেতা!

ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ‌্যক্ষ দেবাশিস প্রামাণিককে জমি কেনা-বেচার অভিযোগে গ্রেফতার করল পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সক্রিয় পুলিশ । সরকারি জমি জবর দখল ও বিক্রির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ‌্যক্ষ দেবাশিস প্রামাণিককে জমি কেনা-বেচার অভিযোগে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: ফের নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, হকার উচ্ছেদে আরও কঠিন সিদ্ধান্তের পথে মমতা!

সূত্রের খবর, বুধবার ফুলবাড়ির ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাশিসবাবুর বাড়িতে যায় পুলিশের দুটি দল। তাঁদের মধ্যে একদল সাদা পোশাকের। এছাড়া যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশও, এরপর দীর্ঘ জেরা করার পর অবশেষে গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে। পরে এই খবর ছড়িয়ে পড়তেই নিউ জলপাইগুড়ি থানার সামনে জড়ো হয় তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরাও। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে থানা চত্বরে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তাও।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সক্রিয় পুলিশ, গ্রেফতার জমি মাফিয়া তৃণমূল নেতা!

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সক্রিয় পুলিশ, গ্রেফতার জমি মাফিয়া তৃণমূল নেতা!

উল্লেখ্য, সোমবার নবান্নের বৈঠকে সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি জমি দখলদারি রুখতে মঙ্গলবার নবান্নের তরফে প্রত্যেক জেলায় পাঠানো হয় নির্দেশিকা।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সক্রিয় পুলিশ, গ্রেফতার জমি মাফিয়া তৃণমূল নেতা!

এই নির্দেশিকার পাওয়ার পরই সক্রিয় হয় প্রশাসন। তার পরই গ্রেপ্তার হয় এই তৃণমূল নেতা। জানা গেছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মতো অন্যান্য গুরুতর অভিযোগও রয়েছে। তবে প্রশ্ন একটাই এই সক্রিয় তার ফলে দলের অন্দরেই কোনো বিভেদ সৃষ্টি হবে না তো? সেদিকেই নজর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন