আজ, বৃহস্পতিবার নবান্নে ফের একবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। দুপুর ১২টার সময় এই বৈঠক শুরু হবে। ডাকা হয়েছে রাজ্যের পুলিশকর্তা ও কর্মীদের। তবে, সমস্ত পুরসভার মেয়র, পুরনিগমের চেয়ারপার্সন, জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও, জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের ভিডিও কনফারেন্স মারফত বৈঠকে যোগ দিতে হবে।
আরও পড়ুন: বেছে বেছে বাঙালি হকারদের উচ্ছেদ, বহিরাগতদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নয় কেন?
গত সোমবার নবান্নে একটি বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কার্যত কড়া ভাষায় আক্রমণ করেন তাঁর দলের একাধিক নেতাকে। সরকারি জমি দখল ও হকার ব্যবস্থার প্রতি প্রশাসনের এই উদাসীনতা বরদাস্ত করবেন না বলে সাফ জানান মুখ্যমন্ত্রী। নাম করে দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তুলোধোনা করেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই তৎপর প্রশাসন। জেলায় জেলায় শুরু হয়েছে হকার উচ্ছেদ। ফুটপাথের সরকারি জমি দখল মুক্ত করার কাজ চলছে। সল্টলেক সেক্টর ফাইভ, কলকাতার এসএসকেএম হাসপাতালের সামনে, গড়িয়াহাট চত্বরে ইতিমধ্যেই হকার উচ্ছেদ করা হয়েছে। অনেককেই সময় বেঁধে দিয়ে জায়গা খালি করার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশের তরফে।
ফের নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, হকার উচ্ছেদে আরও কঠিন সিদ্ধান্তের পথে মমতা!

সোমবারের বৈঠকের তিনদিন পর ফের একবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বৈঠকে অন্যান্যরা ভিডিও কনফারেন্সে যোগদান করলেও হাওড়ার জেলাশাসক, চেয়ারপার্সনকে এবং কলকাতা, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটের আইসি এবং ওসিদের সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।



