আইএসএলে ফুল ফোটাতে আগুনে স্কোয়াড করতে মরিয়া ইস্টবেঙ্গল। গত সপ্তাহে ‘গ্রিক গোলমেশিন’ দিমিত্রিওস ডায়মান্টাকোস ওরফে দিমিকে সই করিয়েছিল লাল-হলুদ। মঙ্গলবার দুপুরেই লাল-হলুদ সমর্থকদের দারুণ সুখবর দিল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব।
আরও পড়ুন: শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

৩ বছরের চুক্তিতে এবার মহমেডান থেকে ডেভিড লাললানসাঙ্গাকে ঘরে তুলল লাল-হলুদ। আগামী মরসুমে আইএসএল জেতাই লক্ষ্য ইস্টবেঙ্গলের। সেই মতো টিমও গোছাচ্ছেন লাল-হলুদ কর্তারা। ডেভিডকে পেয়ে উচ্ছ্বসিত কোচ কার্লেস কুয়াদ্রাত। গতবছর গড়ের মাঠ পেয়েছিল বছর বাইশের মিজো গোলমিশনকে।
ডুরান্ড হোক বা কলকাতা লিগ, সাদা-কালো জার্সিতে এক বা একাধিক গোল করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি। কলকাতা লিগে বাকি দলের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। প্রায় প্রতি ম্য়াচেই তিনি গোল করতেন।
বড় খবর লাল-হলুদের, এবার ইস্টবেঙ্গলের জালে মহমেডানের ডেভিড

মহমেডানকে প্রথমবার আই-লিগ জেতাতেও বিরাট অবদান রেখেছেন ডেভিড। গতবছর ডুরান্ড-সিএফএলে ডেভিডই ছিলেন সর্বাধিক গোলশিকারি। ডেভিডের উপর অনেক দিন ধরেই চোখ ছিল ইস্টবেঙ্গলের। অবশেষে ইস্টবেঙ্গলের জালে ডেভিড।



