ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

Satabdi Roy: চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের দিন ফের একবার ক্ষোভের মুখে বীরভূমের বিদায়ী সাংসদ শতাব্দী রায়। তাঁর চলন্ত গাড়ি থামিয়ে অভিযোগ জানালেন অশীতিপর এক বৃদ্ধা। পরনে সাদা থান। মাথায় ঘোমটা। অভিযোগ, সরকারি ভাতা পান না, সব টাকা নিয়ে নেয় তৃণমূলের নেতা কর্মীরা! শতাব্দী অবশ্য এদিন উত্তেজিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখেই বৃদ্ধার হাত ধরে চলে যান।

আরও পড়ুন: CAAর জন্য কারও নাগরিকত্ব হারালে আপনার থুতু চাটব আমি, চ্যালেঞ্জ মিঠুনের

এর আগেও লালমাটিতে ভোটপ্রচারে বেরিয়ে জনতার ক্ষোভের মুখে পড়তে হয় শতাব্দীকে। একবার তো তিনি বেশ মাথা গরমও করে ফেলেন। আজ বীরভূমে ভোট চলছে। শতাব্দী চাতরা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই ওই বৃদ্ধার প্রশ্নের মুখোমুখি হন তিনি। তৃণমূলের তরফে অভিযোগ, বৃদ্ধাকে কাজে লাগিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বিজেপি!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!
ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

আজ, সোমবার, ১৩মে চতুর্থ দফায় দেশের ৯৬টি কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। যার মধ্যে এ রাজ্যের আটটি কেন্দ্রে চলছে ভোট। বহরমপুর, বোলপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটদানের হারে এগিয়ে বহরমপুর। সকাল ৯টা পর্যন্তও বহরমপুরে সবচেয়ে বেশি ভোট পড়ে। সকাল ১১টা-তেও একই চিত্র। বহরমপুর কেন্দ্রে ৩৫.৫৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর কেন্দ্র, ভোট পড়েছে ৩৫.২২ শতাংশ।

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

ভোটের দিনেও অস্বস্তিতে শতাব্দী, সরকারি ভাতা পাই না বলে ক্ষোভ অশীতিপর বৃদ্ধার!

১১টা পর্যন্ত বর্ধমান পূর্ব কেন্দ্রে ভোটদানের হার ৩৩.৮২ শতাংশ। কৃষ্ণনগরে ৩২.৫৯ শতাংশ ভোট পড়েছে। রানাঘাটে ৩৩.২৩ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৩১.৪১ শতাংশ, আসানসোলে ২৯.৯৯ শতাংশ এবং বীরভূমে ৩০.৪৫ শতাংশ ভোট পড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন