মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের, নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি

অসীম সরকারের দাবী ওই অডিও ক্লিপটি বহু পুরনো এবং তাঁকে চাপ দিয়ে তৃণমূল কংগ্রেস ফোনে ওই কথা বলিয়ে নিয়েছিল। তবে মনে করা হচ্ছে ইচ্ছা করেই অসীম সরকার এমন মন্তব্য করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের আগে প্রবল হচ্ছে বনগাঁ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মতুয়াগড়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে অকথ্য ভাষায় আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। হরিণঘাটার বিধায়কের একটি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে কার্যত তোলপাড় বনগাঁর রাজনীতি। সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে রীতিমত অকথ্য ভাষায় মন্ত্রী শান্তনুকে গালিগালাজ করছেন বিধায়ক অসীম।

মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের, নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি

আরও পড়ুন : দিলীপে ‘না’, মেদিনীপুরে সেলিব্রিটি প্রার্থী চায় বিজেপিরই একাংশ! ডায়মন্ড হারবারে লড়বে কে?

বলেছেন,”‌কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আসলে গাঁজাখোর। বাগদা, হেলেঞ্চা এলাকায় আমার অনেক অনুগামী আছে। তাঁদের আমি বলে দিয়েছি, শান্তনুকে কেউ ভোট দিবি না। ও হচ্ছে একেবারে (ছাপার অযোগ্য শব্দ)। মদখোর, গাঁজাখোর। ওর বাবা এখনও গাঁজা ছাড়া বাঁচে না।” বর্তমানে এই ভাইরাল অডিও ক্লিপে অস্বস্তিতে বিজেপি।

মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের, নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি
মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের, নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি

মদখোর, গাঁজাখোর বলে কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ বিধায়কের, নির্বাচনের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে বিজেপি

যদিও অসীম সরকারের দাবী ওই অডিও ক্লিপটি বহু পুরনো এবং তাঁকে চাপ দিয়ে তৃণমূল কংগ্রেস ফোনে ওই কথা বলিয়ে নিয়েছিল। তবে মনে করা হচ্ছে ইচ্ছা করেই অসীম সরকার এমন মন্তব্য করেছেন। এর পাল্টা বনগাঁ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের দাবি, “‌তৃণমূল কংগ্রেসের ভয় দেখানোর প্রশ্নই আসে না। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফসল।”‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন