যেখানে দাঁড়াবে সেখানে সব চাকরি প্রার্থীদের নিয়ে যাব, নাম না করে বিচারপতিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বরাবরই তৃণমূলের চক্ষুশূল প্রাক্তন বিচারপতি। এবার রাজনীতির ময়দানে তিনি। সব রাজনীতির কাদা ছোঁড়াছুড়ির মধ্যে তিনি কতটা নিজের বঞ্চিতদের ভগবান তকমাটি বজায় রাখতে পারেন এখন সেটাই দেখার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোথাও কোন দ্বিধা ছাড়াই বিজেপির পতাকা হাতে তুলে নিলেন প্রাক্তন বিচারপতি। বিচারপতি বলেন, এখন উদ্দেশ্য হল ২০২৪ থেকে তৃণমুলের বিদায়লগ্নের সূচনা করে দেওয়া। আর ঠিক তারপরেই কলেজ স্কোয়ারের সভা থেকে নাম না করে একেবারে খুল্লমখুল্লা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে দাঁড়াবে সেখানে সব চাকরি প্রার্থীদের নিয়ে যাব, নাম না করে বিচারপতিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন : অভিষেকপত্নী রুজিরার মামলায় সুপ্রিম ধাক্কা ইডির, অমীমাংসিত এসএলপি

মুখ্যমন্ত্রী বলেন, বিচারকের চেয়ারে বসে বিজেপি থেকে বিজেপিতে যোগ দিলেন। এঁদের দিকে তাকিয়ে আদৌ মানুষ কি বিচার পাবেন? জুডিসিয়ারির ক্ষেত্রে আমি জাজের বিরুদ্ধে বলতে পারি না। কিন্তু আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমিও আইনজীবী ছিলাম। এখন নই। আগে ছিলাম। আইনের কোনটা ঠিক, কোনটা বেঠিক সেটা আমরাও জানি।

আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে। হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ করছে, অভিষেকের নাম করে খারাপ কথা বলছে। আপনি এখন কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় জনগণ দেবে। মমতার এই কথা শুনে হাততালিও পড়ে যথেষ্ট। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন স্টুডেন্টদেরই নিয়ে যাব। যাদের আপনি চাকরি খেয়েছেন তারাই আপনার বিরুদ্ধে লড়াই করবে।

যেখানে দাঁড়াবে সেখানে সব চাকরি প্রার্থীদের নিয়ে যাব, নাম না করে বিচারপতিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
যেখানে দাঁড়াবে সেখানে সব চাকরি প্রার্থীদের নিয়ে যাব, নাম না করে বিচারপতিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

যেখানে দাঁড়াবে সেখানে সব চাকরি প্রার্থীদের নিয়ে যাব, নাম না করে বিচারপতিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বলতে পারতেন প্যানেলটা ক্যান্সেল করুন। কোন সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনও পাঁচ লক্ষ চাকরি রেডি আছে। যা বিরোধীদের জন্য আটকে আছে এমনটাও ইঙ্গিত করলেন তিনি। বরাবরই তৃণমূলের চক্ষুশূল প্রাক্তন বিচারপতি। এবার রাজনীতির ময়দানে তিনি। সব রাজনীতির কাদা ছোঁড়াছুড়ির মধ্যে তিনি কতটা নিজের বঞ্চিতদের ভগবান তকমাটি বজায় রাখতে পারেন এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন