২০২৬ পর্যন্ত তৃণমূলের এই সরকার টিকবে না! বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Abhijit Gangopadhyay: গতকাল সাংবাদিকদের সামনে তিনি বারবার রাজ্যের শাশকদল তৃণমূল কে নিয়ে কটাক্ষ করেছেন। নাম না করে অভিষেককে কটূক্তি করেছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে শোরগোল। পূর্ব প্রতিশ্রুতি মতোই, মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পাঠিয়েছেন ইস্তফাপত্র।

আরও পড়ুন: লোকসভায় বিজেপির প্রার্থী তাপস? জল্পনা উস্কে আজই শুভেন্দু-সুকান্তর সঙ্গে সাক্ষাৎ প্রাক্তন তৃণমূলীর

abhojit1

এরপর নিজেই ঘোষণা করেছেন বিজেপিতে যোগ দেবেন। তমলুক থেকে তাঁকে আসন্ন লোকসভায় প্রার্থী করতে পারে গেরুয়া দল এমন শোনা যাচ্ছে। অপর দিকে গতকাল সাংবাদিকদের সামনে তিনি বারবার রাজ্যের শাশকদল তৃণমূল কে নিয়ে কটাক্ষ করেছেন। নাম না করে অভিষেককে কটূক্তি করেছেন।

abhijit2 1

আর এই পরিস্থিতে এবার তিনি বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল দল কে নিয়ে। অভিজিত বাবুর বড় দাবি, ২০২৬ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই সরকার টিকবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, তৃণমূল নেতারা যেভাবে তাঁকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন,

২০২৬ পর্যন্ত তৃণমূলের এই সরকার টিকবে না! বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

mamata11

সেটাই তাঁকে রাজনীতিতে প্রবেশ করতে অনুপ্রাণিত করেছে। রাজনীতির ময়দানে প্রবেশ করে বিজেপিকে বেছে নেওয়ার বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এই সিদ্ধান্তটা নেওয়ার জন্যে আমি খুবই কম সময় পেয়েছি। আমি বিজেপির সঙ্গে এই নিয়ে কথা বলি। বিজেপিও আমাকে প্রস্তাব দেয়। গত ৭ দিন ধরে এই নিয়ে আলোচনা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন