জাদেজা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, জানিয়ে দিলেন মাইকেল ভন

Ravindra Jadeja: জাদেজা এককথায় দুর্দান্ত। ও ব্যতিক্রমী এক প্রতিভা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৯০ রানের লিড নিল ভারত। শনিবার সকালে হায়দরাবাদে ভারতের ইনিংস লম্বা হতে দিলেন না জো রুট। ৪ উইকেট তুলে নিলেন তিনি। ইংরেজ অলরাউন্ডারের দাপট দেখল হায়দরাবাদ। ৪৩৬ রানে শেষ ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সঠিক সময়ে জ্বলে ওঠেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

jadeja 1

দিনের শেষে ভারতের তারকা অলরাউন্ডার অপরাজিত রয়েছেন ৮১ রানে। তিনি জ্বলে না উঠলে দ্বিতীয় দিনের শেষে ভারত ১৭৫ রানে হয়তো এগিয়ে থাকত না। জাদেজার লড়াকু ব্যাটিং দেখার পরে ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন জাদেজার খেলা দেখে মুগ্ধ।

von

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, বন্দনা করেছেন সোশাল মিডিয়ায়। ‘এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার হতেই হবে জাদেজাকে’। অপর দিকে অনিল কুম্বলের মতো প্রাক্তন তারকা জাদেজা প্রসঙ্গে বলেছেন, ‘জাদেজা এককথায় দুর্দান্ত। ও ব্যতিক্রমী এক প্রতিভা।

জাদেজা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার, জানিয়ে দিলেন মাইকেল ভন

jadeja2

সৌরাষ্ট্রের হয়ে খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে জাদেজার। ফলে বোঝাই যাচ্ছে ওর মধ্যে ব্যাটিং প্রতিভা রয়েছে’। উল্লেখ্য, শনিবার সকালে ৮৭ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাটেই শতরানের অপেক্ষা করছিল ভারত। কিন্তু রুট তা হতে দিলেন না এলবিডব্লিউ করে দিলেন জাডেজাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন