নতুন বছরের প্রথম দিনেই ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি

Earthquake in Japan: জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্কতা জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বছরের প্রথম দিন জাপানের জন্য ভাল হল না। কারণ সোমবার স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ প্রবল ভূমিকম্প হয় জাপানের নানা শহরে (Earthquake in Japan)। জাপানি স্কেলের ৭এর বেশি মাত্রায় কেঁপে ওঠে দেশের পশ্চিমদিকের এলাকাগুলো। সঙ্গে সঙ্গেই উপকূলবর্তী এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। দেশজুড়ে জারি হয় সুনামি সতর্কতা (Tsunami warning)

আরও পড়ুন: দিলীপ ঘোষের ‘ সংখ্যাতত্ত্ব ‘ গুলিয়ে দিল প্রধানমন্ত্রীর হিসাব।

japan1

সমুদ্রের ঢেউ ৫ মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া দপ্তরের। জাপানের (Japan) বেশ কয়েকটি উপকূল এলাকায় ইতি মধ্যেই আছড়ে পড়েছে সুনামি। জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়াতেও (Russia) পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্কতা জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন।

japan2

সংবাদ সংস্থা রয়টার্স (Reuters) জানিয়েছে, ভ্লাদিভসতক (Vladivostok) এবং নাখোদকা (Nakhodka) শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার সাখালিন দ্বীপ থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় জাপানের ইশিকাওয়া (Ishikawa) প্রদেশে একাধিক ঘরবাড়ি ভেঙে পড়েছে।

নতুন বছরের প্রথম দিনেই ভূমিকম্প জাপানে, আছড়ে পড়ল সুনামি

japan3

ওই এলাকাই কম্পনের কেন্দ্রে ছিল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে শহরে। ফলে বিদ্যুৎ সংযোগও ব্যাহত। রাজধানী টোকিয়োতেও (Tokyo) কম্পন অনুভূত হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কম্পনের সময়ে থরথর করে কাঁপছে ঘরবাড়ি, রেলস্টেশন। সব মিলিয়ে বছরের প্রথম দিন প্রাকৃতিক বিপর্যয়ের সামনে জাপান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন