ওয়ার্ল্ড টেস্ট রাঙ্কিংয়ে (World Test Rankings) এক নম্বর দল ভারত। আর দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের বিরুদ্ধে লজ্জাজনক হার। দুটোকে একেবারেই মিলানো যাচ্ছে না। বিদেশের মাটিতে সেই ব্যাটিং ব্যর্থতা এখানেও অব্যাহত। মাত্র ১৩১ রানের শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকার(South Afrika) বোলারদের সুইংএ কুপোকাত ভারতের তারকা ব্যাটাররা।
আরও পড়ুন: উধাও শীত, ভরা পৌষে ‘গরম হাওয়া’! রইল আবহাওয়ার বড় আপডেট

শুধু একা লড়ে গেলেন বিরাট কোহলি। ৮২ বলে ৭৬ রানের একটা ইনিংস খেললেন তিনি। এই রান করার সাথে সাথেই ভাঙলেন কুমার সাঙ্গাকারার (Kumar Sangakkara) রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ২০০০ রানের গণ্ডি পেরোলেন বিরাট। এখন পর্যন্ত তিনি ৭বার এই কৃতিত্ব অর্জন করলেন। আর সেটা করেই পিছনে ফেললেন কুমার সাঙ্গাকারাকে।

২০২৩ এর ক্যালেন্ডার বর্ষে বিরাট ক্রিকেটের সব ফরম্যট মিলিয়ে সাতটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন। সেঞ্চুরিয়ানে বিরাট (Virat Koheli) প্রথম ইনিংসে ৩৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে করলেন ৭৬ রান। কিন্তু তিনি রান করলেও সেভাবে আর কোন ভারতীয় ব্যাটার দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতে পারিনি। বিকেল ৫.৩০ থেকে ভারতীয় সময় রাত ৮:৩৩ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ভারতের গর্বের ব্যাটিং লাইন আপ।
ভারতের লজ্জার হারের দিন নতুন রেকর্ড বিরাটের, পিছনে ফেললেন সাঙ্গাকারাকে

দক্ষিণ আফ্রিকার মাটিতে কোন টেস্ট জিততে পারেনি ভারত। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন এবার ভারতের জেতার সম্ভাবনা খুব উজ্জ্বল। কিন্তু প্রথম টেস্টে ব্যাটিং দেখে মনে হল না ভারতের সেই পুরনো রোগ ঠিক হয়ে গিয়েছে। এবার লক্ষ্য আগামী দুটি টেস্টের দিকে। তবে এইভাবে ব্যাটাররা বারবার দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে আত্মসমর্পণ করলে টেস্ট সিরিজ তো দূরের কথা একটা টেস্ট জেতার সম্ভাবনা থাকবে না ভারতীয়দের।



