নজরবন্দি ব্যুরো: হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ,রেফার রোগ এসব নতুন কিছু নয়। রোগীর পরিবারের বহু লোকজনই এমন নানা অভিযোগ করেন। কিন্তু এবার এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। “দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দিচ্ছে SSKM”, এই অভিযোগে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার(High Court) এই মামলা দায়ের করেন। তাঁর দাবি, বৃহত্তর স্বার্থে তিনি এই মামলা করেছেন। মামলাকারীর দাবি, সাধারণ মানুষ বেড পাচ্ছেন না।
আরও পড়ুন: High court: হকারদের জন্য জায়গা মেপে দিল হাই কোর্ট, নিয়ম না মানলেই জরিমানা!

আশঙ্কাজনক রোগীরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। অথচ চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা বেড দখল করে রেখেছেন। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালেই চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে বলে ওই মামলায় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন মামলাকারী। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব না দিয়ে এসএসকেএম হাসপাতালে সকলের সমান চিকিৎসার দাবি জানান মামলাকারী।

বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁদের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন মামলাকারী। ওই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালকে দিয়ে যাচাইয়ের দাবিও জানানো হয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

High Court: প্রভাবশালীদের সেফ হোম SSKM, জনস্বার্থ মামলা দায়ের কোর্টে !
উল্লেখ্য, মঙ্গলবারই নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফ ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। তারা দাবি করেছে, চিকিৎসার প্রয়োজন না পড়লেও সুজয়কৃষ্ণকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু সুজয়কৃষ্ণের সামান্য মানসিক চাপ ছাড়া আর কোনও সমস্যা নেই। ইডির আইনজীবীর কথায়, ‘‘সেখানে তিনি আরামে রয়েছেন। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, গল্প করছেন। বাইরের ভাল খাবার খাচ্ছেন।’’অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট তলব করেছে হাই কোর্ট



