নজরবন্দি ব্যুরো: গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১২ ডিসেম্বর , সোমবার চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের ৩৪৬ তম দিন। অধিবর্ষ হলে তা বেড়ে দাঁড়ায় ৩৪৭ তম দিন। বছর শেষ হতে আরও ২০ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: বাড়ছে লোকসভা ভোটের বাজেট, মোট কত টাকা খরচ করবে কমিশন?
জন্ম
১৯৮৪- পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর।
১৯৮১- ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং।
১৯৮০- বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।
১৯৫০- ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্ত।
১৯৪০- বাঙালি কবি পবিত্র মুখোপাধ্যায়।
১৯১০- খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক বিমল ঘোষ।

মৃত্যু
২০০৫- বাংলা সাহিত্যের ‘আভা গার্দ’ লেখকগোষ্ঠির অন্যতম ভারতীয় বাঙালি সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়।
১৯৭১- সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।
১৯৬৫- ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক হেমেন্দ্রনাথ ঘোষ।
১৯৫৬- খ্যাতনামা ভারতীয় বাঙালি সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম ঘটক।
১৯৫৪- ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায়।

ঘটনাবলী
১৯৯৭- বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়।
১৯৯৪- চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯১- সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে রাশিয়ান ফেডারেশন।
১৯৮৯- জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১২ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

১৯৫৮- আজকের দিনে গায়না জাতিসংঘে যোগ দেয়।
১৯১১- বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
১৮০৪- ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা করা হয়।



