On This Day: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ৪ ডিসেম্বর ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৩৮ তম দিন (অধিবর্ষে ৩৩৯)। বছর শেষ হতে আরও ২৭ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

জন্ম
১৯৯১- অস্ট্রেলিয়ার ১ পয়েন্ট হুইল চেয়ার বাস্কেটবল খেলোয়াড় সারাহ ভিঞ্চি
১৯৮৩- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা কাজী মারুফ।
১৯৩৫- বাংলাদেশী চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেত।
১৯১০- ভারতীয় আইনজ্ঞ,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমন।
১৮৯৩- ভারতের প্রখ্যাত বাঙালি অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
১৮৮৮- ভারতের বাঙালি অধ্যাপক ও ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

মৃত্যু
২০১৯- ইংল্যান্ড অধিনায়ক, কিংবদন্তি ফাস্ট বোলার ও তিন দশক ধরে ধারাভাষ্যকার বব উইলিস।
২০১৭- ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।
২০১৬- রবীন্দ্র বিশেষজ্ঞ, শিক্ষক ও কালজয়ী বাংলা গানের স্রষ্টা অরুণকুমার বসু।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৬- আজকের দিনে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নভোযান পাথফাইন্ডার আমেরিকার ফ্লোরিডা থেকে উড্ডয়ন করে।
১৯৯১- সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।
১৯৭৫- সুরিনাম জাতিসংঘে যোগদান করে।

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৪ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

১৯৭১- ভারত–পাকিস্তান যুদ্ধ ১৯৭১-এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনীর চারটি জাহাজ নষ্ট করে দেয়।
১৯৫৩- শেরে বাংলা, ভাসানী ও সোহরাওয়ার্দীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন।
১৮২১- ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ও তারাচরণ দত্তের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ কৌমুদী’ প্রথম প্রকাশিত হয়।
১৭৯১- বিশ্বের সবচেয়ে প্রাচীন বরিবাসরীয় ব্রিটেনে দি অবজার্ভার পত্রিকা প্রকাশিত হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন