অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে ‘বিক্ষুব্ধ’ গেরুয়া কর্মীদের বিক্ষোভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বিজেপি। রাজ্যের একাধিক শীর্ষ নেতাদের অপসারণের দাবিতে বিজেপির প্রাক্তন সদর দফতর মুরলীধর সেন লেনের বাইরে বিক্ষুব্ধ গেরুয়া কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলেন। পোড়ানো হল নেতাদের কুশপুতুল।

আরও পড়ুনঃ সুকান্ত-গড়ে রাম মন্দির! পুজোয় বড় চমক রাজ্য গেরুয়া চিফের, প্রস্তুতি তুঙ্গে

বুধবার সল্টলেকে বিজেপির বর্তমান সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান বারাসাত সাংগঠনিক জেলার কর্মীরা। রাজ্যে আদি বনাম নব্য বিতর্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে। দলের একাংশের অভিযোগ, পুরনোরা গুরুত্ব হারিয়েছেন দলে। নব্য বলতে বোঝানো হচ্ছে, তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারীদের। আর এই দ্বন্দ্বের মাত্রা এতটাই বেড়েছে যে বৃহস্পতিবার ‘বিজেপি বাঁচাও কমিটি’ নামে বিভিন্ন জেলা থেকে মুরলীধর সেন লেনে দলের রাজ্য অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশেরও ডাক দেওয়া হয়।

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে 'বিক্ষুব্ধ' গেরুয়া কর্মীদের বিক্ষোভ

আজকের বিক্ষোভে কম বেশি সমস্ত শীর্ষনেতাদের বিরুদ্ধেই বিক্ষোভ দেখান কর্মীরা। তাঁদের নিশানায় ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আইটি সেলের প্রধান অমিত মালব্য, সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ আরও কয়েকজন। অভিযোগ, দলের কর্মীরা গুরুত্ব হারিয়েছেন। ঠাণ্ডা ঘরে বসে বিরোধিতা করে বাংলায় কোনোদিন ক্ষমতায় আসা যাবে না এমন কথাই বলছেন তাঁরা।

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে 'বিক্ষুব্ধ' গেরুয়া কর্মীদের বিক্ষোভ

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে ‘বিক্ষুব্ধ’ গেরুয়া কর্মীদের বিক্ষোভ

আজকের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুরলীধর সেন লেনের পরিস্থিতি। শীর্ষনেতাদের কশপুতুল পোড়ানোয় ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আজ সকালেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘‘দল বড় হচ্ছে তাই ক্ষোভ-বিক্ষোভ বাড়বে। নতুনদের জায়গা দিতে হবে ঠিকই কিন্তু পুরনোদের কথাও শোনা উচিত। শুনে একটা সমাধান করা উচিত।’’

সুকান্ত মজুমদারের হাতেই এখন রাজ্য বিজেপির চালিকাশক্তি। আসন্ন লোকসভার আগে সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাংগঠনিক জেলার সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলের ভিতর বিদ্রোহীদের সংখ্যাও। বাঁকুড়ায় সুভাষ সরকারকে নিয়েও ক্ষোভ বাড়ছে বিজেপি কর্মীদের মধ্যে। এবার সেই বিক্ষোভ এসে পৌঁছল বিজেপির প্রাক্তন সদর দফতরেও।

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে 'বিক্ষুব্ধ' গেরুয়া কর্মীদের বিক্ষোভ
অন্তর্দ্বন্দ্বে জর্জরিত BJP, মুরলীধর সেন লেনে ‘বিক্ষুব্ধ’ গেরুয়া কর্মীদের বিক্ষোভ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন