বিজেপি ব্যাবহার করছে সম্মান দিচ্ছে না, ঘরে ফিরছেন ঘরের ছেলে মুকুল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি ব্যাবহার করছে সম্মান দিচ্ছে না, ফের তৃণমূলে ফিরছেন মুকুল রায়? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আর আজ যা ঘটল তাতে সেই প্রশ্নের উত্তর বেশ কিছুটা পরিষ্কার হয়ে গেল। এদিন মুকুল রায়ের দিল্লির বাস ভবন থেকে হটাৎই উধাও হয়ে গেল মোদি-অমিত শাহের ব্যানার! কিন্তু কেন এমন হল? মুকুল অনুগামীদের দাবি নাকি দিল্লীর ঝড়ে উড়ে গিয়েছে সব। যদিও ব্যাপারটা যে এমন নয় তাঁর খোঁজ মিলেছে।

আরও পড়ুনঃএকদিনেই মৃত্যু ৪২ জনের; রাজ্যে আজ করোনা আক্রান্ত ২৪০৪ #Exclusive

আসলে ব্যাপারটা অন্য। সূত্রের খবর মুকুল রায়ের সাথে তীব্র বাদানুবাদ হয় দলের শীর্ষ নেতাদের। তাঁর দাবি ছিল রাজ্য বিজেপি তে একটি শীর্ষ পদ অথবা কেন্দ্রিয় মন্ত্রীত্ব। সূত্রের খবর তিনি বিজেপি শীর্ষ নেতাদের এমন কথাও বলেছেন যে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে সংখ্যালঘু ভোট বিজেপি তে সরিয়ে আনবেন। এবং দূর্বল করে দেবেন তৃণমূল কে। কিন্তু রাজ্য বিজেপি-তে গুরুত্বপূর্ণ জায়গা বা কেন্দ্রিয় মন্ত্রীত্ব, মুকুল রায়ের দুটো প্রস্তাবের কোনটি দিতেই রাজি হননি বিজেপি-র কেন্দ্রীয় নেতারা। সবথেকে বেশি এই বিষয়ে আপত্তি করেন দিলীপ ঘোষ। এবং সেই বাদানুবাদের ভিত্তিতেই একপ্রকার অভিমান করে দিল্লীর বৈঠক ফেলে রেখে কলকাতায় ফিরে আসেন মুকুল রায়। মুকুল রায় আচমকা দিল্লি ফিরে আসার প্রসঙ্গে দিলীপ ঘোষের একটি তাতপর্যপূর্ণ মন্তব্য জল্পনা বাড়িয়েছে। এদিন দিলীপ ঘোষ বলেছেন, বিজেপিতে ব্যাক্তির থেকে দল বড়।

দিলীপ ঘোষের কথা অনুযায়ী, “মুকুলদা আমাদের জানিয়েই কলকাতা গিয়েছেন। আমাদের দলের গুরুত্বটাই আসল, কোনও ব্যক্তির নয়। দল যাকে যে ভাবে ব্যবহার করার প্রয়োজন মনে করে, তাকে সেই ভাবে কাজে লাগায়।’’ অন্যদিকে মুকুলের ১৮১ দিল্লীর বাস ভবন থেকে এদিন সরিয়ে দেওয়া হয় বিজেপি নেতাদের যাবতীয় পোস্টার, কাট আউট। মুকুল রায় শিবিরের দাবি সব কিছুই নাকি ঝড়ে উড়ে গিয়েছে। যদিও দিল্লিতে যা ঝড় হয়েছে তাতে ১০০ শতাংশ ব্যানার পোষ্টার উড়ে যাওয়ার কথা নয়। কারন কোন ব্যানার বা পোস্টারের চিহ্ন মাত্র নেই।

অন্যদিকে কলকাতায় ফিরে মুকুল রায় জানিয়েছেন তিনি চোখের চিকিৎসা করাতেই মাঝপথে ফিরে এসেছেন দিল্লী থেকে। যদিও সূত্রের দাবি, রীতিমত বিরক্ত এবং মনঃক্ষুণ্ণ হয়েই মুকুল রায় এত গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছে। বিজেপি সূত্রে খবর খুব শিগগিরই মুকুল জট খুলবে কারন সামনে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। সেই নির্বাচনে মুকুল রায়ের ভোট স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই কোন নির্দিষ্ট পদ বা মন্ত্রীত্ব না দেওয়া হলেও মুকুল রায় কে নির্বাচন করানোর বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এখন দেখার এই ভাবেই ব্যাবহৃত হবেন মুকুল রায়, নাকি ফের ফিরবেন নিজের তৈরী করা দল তৃনমূলেই।

বিজেপি সূত্রে খবর রাজ্যের দুই বিজেপি নেতা(যার মধ্যে এক মন্ত্রীও আছেন) মুকুলের হয়ে দরবার করেছেন নাড্ডা এবং অমিত শাহের কাছে। কিন্তু সূত্র এটাও জানাচ্ছে আপাতত মুকুল রায়ের জন্যে কোন সুখবর নেই। সব কিছুই নাকি করোনা ভাইরাসের জেরে আটকে আছে!!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন