নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ, ভোটের আগে উত্তরবঙ্গে নিজেদের মাটি আরো শক্ত করতে দফায় দফায় উত্তরবঙ্গ সফর করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই আগামী ১০ই ফেব্রুয়ারি কালিয়াগঞ্জে সভা করা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু আচমকাই পরিবর্তন করা হয়েছে সেই সব স্থলের। কালিয়াগঞ্জের পরিবর্তে ১০ এর সভা হবে রায়গঞ্জে। আর পরিকল্পিত সভাস্থল বদলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে
ফেব্রুয়ারিতেই ঘোষণা হবে ভোটের নির্ঘণ্ট। তার আগে রীতিমত প্যাকড আপ সিডিউল সকলের। আগামী ৯ তারিখ বর্ধমানে সভা করবেন মুখ্যমন্ত্রী। তারপরই মৌসম বেনজির নূরের উপস্থিতিতে মালদহে ১০ এ জনসভা করবেন। সেখান থেকেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।কিন্তু আচমকা রদবদল ঘটেছে এই পরিকল্পনায়। জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল এদিন এই পরিকল্পনা বদলের কথা জানিয়েছেন। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের মাঠে হেলিকপ্টারে অবতরণ করে রায়গঞ্জ স্টেডিয়ামে সভা করবেন তিনি।
কালিয়াগঞ্জের বদলে রায়গঞ্জ,হটাৎ পরিকল্পনা বদলের পিছনে যদিও যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করা হলেও আসন কারণ খুঁজছেন সকলেই। তৃণমূল সূত্রের খবর কালিয়াগঞ্জের চান্দল হাঁটের যোগাযোগ ব্যবস্থা ভালো নয় একদমই, নেতা কর্মীদের সভাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হবে, তাই তড়িঘড়ি বদলে ফেলা হয়েছে স্থান। তবে বিরোধী সূত্র বলছে অন্য গলপো। তাঁদের মতে কালিয়াগঞ্জে তৃণমুলের অবস্থা বিশেষ ভালো না, রায়গঞ্জে তাও মোটের ওপর কিছু উন্নত অবস্থা। তাই কালিয়াগঞ্জের রিস্ক আর নিচ্ছেন না মুখ্যমন্ত্রী।



