নজরবন্দি ব্যুরো: ২১এর নির্বাচনকে সামনে রেখে যেভাবে এগোচ্ছে সকল দল তাতে একে অপরকে আক্রমণ পাল্টা আক্রমণ থামছে না কোনোভাবেই। রোজ নিত্যনতুন ভাবে আক্রমনের তালিকা বাড়ছে বই কমছে না। থেমে থামছে না কোনো দলই। একদিকে বাংলায় নির্বাচনের আগে পাল্লা দিয়ে দলবদল ঘটেছে। তৃণমূল থেকে বিজেপিতে রীতিমত ঝাঁপ দিয়ে গেছেন একগুচ্ছ নেতা। সেই দলবদলের তালিকার শেষের দিকে বিজেপিতে গিয়েছেন উত্তরপাড়ার জনপ্রিয় নেতা প্রবীর ঘোষাল।
আরও পড়ুনঃ হাত বাড়ালোনা জোট, সিদ্দিকীকে ছাড়াই আলিমুদ্দিনে বৈঠক করলো CPM- কংগ্রেস।


আর এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানা হলেন তিনি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, দলত্যাগী প্রবীর ঘোষালকে আক্রমণ করতে গিয়ে ফের একবার বেলাগাম হয়ে গেলেন তৃণমূলের এই সাংসদ। এদিন উত্তরপাড়ায় সভা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সভা মঞ্চ থেকে বিজেপির একাধিক ইস্যুতে তোপ দাগেন তিনি।
অনুমতি ছাড়াও সৌমিত্র খাঁর বাইক মিছিল নিয়ে তুলোধোনা করেন বিজেপিকে। বলেন ” গতকাল অনুমতি ছিলনা বাইক মিছিলের, তা সত্বেও হয়েছে মিছিল। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।” এসবের মধ্যেই তিনি একহাত নেন উত্তরপাড়ার প্রবীর ঘোষালকে। ” সোনার বাংলা” গড়তে বেশ মাস দুয়েক ধরে দলে থেকে কাজ না করতে পারার আক্ষেপ মেটাতে বিজেপিতে গেছেন একগুচ্ছ নেতা মন্ত্রী।
তাদের মধ্যে তালিকার শেষের দিকে টানাপোড়ন কাটিয়ে নাম লিখিয়েছিলেন প্রবীর বাবু। এবার উত্তরপাড়ার দাঁড়িয়েই প্রবীর ঘোষালকে হুঁশিয়ারি দেন, ” ভদ্রলোকের রক্ত গায়ে থাকলে উত্তরপাড়া থেকেই ভোটে দাঁড়ান” বাকি সব ফলাফল ঘোষণার পর দেখা যাবে। তবে এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি, যেভাবে দিন দিন বদলাচ্ছে নকশা নির্বাচনের ফলাফল কোন দিকে যাবে ভাবছে গোটা রাজ্য।









