নজরবন্দি ব্যুরো: দেশের নাম বদলের সংবাদ প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে শোরগোল! এপ্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি, সকলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি সরকারের দিকে। এহেন পরিস্থিতিতেই নাম বলদলের ইস্যুতে মুখ খুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, “এই সব প্ররোচনায় পা না দিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলি!”
আরও পড়ুন: Kolkata Metro: ভোগান্তির ইতি! শীঘ্রই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ছুটবে মেট্রো
প্রসঙ্গত, ইন্ডিয়ার নাম বদলে শুধু ভারত রাখার জন্য একাধিক পরিকল্পনা শুরু করে দিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই জল্পনা সৃষ্টি হয়েছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে যে বিশেষ অধিবেশন শুরু হতে চলছে, অর্থাৎ কেন্দ্রের ডাকা ওই অধিবেশনেই দেশের নাম সর্বজনীন ভাবে ‘ভারত’ রাখার প্রস্তাব আনা হতে পারে মোদী সরকার। জানা গিয়েছে, সংবিধানে সংশোধনী এনে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নামটি প্রতিস্থাপন করা হবে।

এপ্রসঙ্গে এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, “ভারত বনাম ইন্ডিয়া আসলে বিজেপির তৈরি করা একটি বিভ্রান্তি মাত্র। আসল কথা এটাই যে, মূল ইস্যুগুলি থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছে বিজেপি সরকার। তাই আর বিজেপির এই প্ররোচনায় পা না দিয়ে আসুন আমরা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলি। আকাশছোঁয়া দাম, ব্যাপক মূদ্রাস্ফিতি, সাম্প্রদায়িক বিভাজন, বেকারত্ব, সীমান্ত বিরোধ, ডাবল ইঞ্জিন সরকারের শূন্যতা এবং জাতীয়তাবাদের ফাঁকা আওয়াজের জন্য আমরা প্রতিবাদ করি।”

এদিকে এদিন এপ্রসঙ্গে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিও। প্রধানমন্ত্রীকে রীতিমত খোঁচা দিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছেন, তাই দেশের নাম বদল করতে চাইছেন।” নাম বদলের ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কটাক্ষ সুরে বলেছিলেন, “ভারত তো আমরা সকলেই বলি। কেন কেন্দ্র সরকারের কি মনে নেই? ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো…! এতে তো নতুন করে কিছু করার নেই। তাছাড়াও সারা বিশ্ব কিন্তু ইন্ডিয়া নামটা চেনে। হঠাৎ করে কি এমন হল যে, এখন দেশের নামটাও পালটে দিতে হচ্ছে। কেন্দ্র সরকার চাইছে ইতিহাসকে পরিবর্তন করে দিতে। বিশ্ববিদ্যালয়গুলির সব নাম বদলে দিচ্ছে। বড় বড় ঐতিহাসিক সৌধ, তার নাম বদলে দিচ্ছে। কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিচ্ছে।”
প্ররোচনায় পা না দিয়ে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলি, মোদী সরকারকে কটাক্ষ অভিষেকের




