নজরবন্দি ব্যুরো: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌছে গিয়েছে ভারতীয় দল। এবারের এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সুপার ফোরে প্রতিটি দলই একে অপরে মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্টর বিচারে ২টি দল যাবে ফাইনালে।
আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, দলে নতুন চমক? বাদ কারা?
এই নিয়মের ফলে সুপার ফোরে ফের একবার হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ। গ্রুপ পর্বের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেলেও সুপার ফোরে ফয়সলা দেখতে মুখিয়ে দুই দেশের ক্রিকেট প্রেমিরা। সুপার ফোরে উঠেছে পাকিস্তান (এ-১) ও ভারত (এ-২)।

বি-গ্রুপ থেকে সুপার ফোর রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা (বি-১) ও বাংলাদেশ (বি-২)। পাকিস্তান যেহেতু গ্রুপ এ থেকে টপ করে উঠেছে তাই ভারতের সঙ্গে বাবরদের ফের দেখা হবে আগামি ১০ সেপ্টেম্বর রবিবার।

দুপুর তিনটে থেকে খেলা। ভারতের দ্বিতীয় খেলা ১২ সেপ্টেম্বর। সেই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সুপার ফোরে ভারতের তৃতীয় তথা শেষ ম্যাচ ১৫ সেপ্টেম্বর। সে দিন রোহিতেরা মুখোমুখি হবেন গ্রুপ ‘বি’র দ্বিতীয় দল বাংলাদেশের।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের সূচি, ফের কবে মুখোমুখি হবে রোহিত, বাবররা?

ভারতের সব খেলাগুলিই হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপে সুপার ফোর পর্বের একটি ম্যাচ হবে পাকিস্তানে। সেই ম্যাচ ৬ সেপ্টেম্বর, বুধবার। লাহোরে আয়োজক পাকিস্তানের মুখোমুখি হবেন শাকিব আল হাসানেরা।



