নজরবন্দি ব্যুরোঃ জি-২০ সামিটে যোদ দিতে দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামিটের ফাঁকেই আগামী শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বৈঠকে বসবেন বলে জানিয়েছে ভারত সরকার। জানা গিয়েছে, তিস্তা ও গঙ্গার জলবন্টন নিয়ে কথা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ৫ বছরে ১৫০ মামলা! খতিয়ে দেখার নির্দেশ খোদ রাষ্ট্রপতির
জি-২০ সামিটে যোগ দিতে আসছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। ওই সামিটের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনজন বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাকরঁ আবার দিল্লি সফর শেষ করে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে যাবেন।

প্রসঙ্গত, বিগত ১০ বছর ধরে তিস্তা নদীর জলবন্টন আটকে রয়েছে। কেন্দ্র অনুমতি দিলেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যেহেতু এই নদী পশ্চিমবঙ্গের সেহেতু এই রাজ্যের সঙ্গে আলোচনা করার প্রয়োজন। অথচ কেন্দ্র নাকি রাজ্যকে পুরোপুরি ধোঁয়াশায় রেখেই এই জল্বন্টনের সিদ্ধান্ত নিয়েছে। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে জল দিতে চাইছেন না ব্যাপারটা তা নয়। তবে, আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত গৃহীত হোক, সেটাই তিনি চাইছেন। তিস্তা ছাড়াও গঙ্গানদীতেও জল বাড়লে তা বাংলাদেশকে দিতে আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

জি-২০ সূত্রে মোদী-হাসিনার আলাদা বৈঠক, তিস্তা গঙ্গার জলবন্টন নিয়ে আলোচনায় দিল্লি-ঢাকা
মোদী হাসিনা বৈঠক প্রসঙ্গে বাংলাদেশের বিদেশসচিব বলেছেন, “উচ্চ রাজনৈতিক পর্যায়েও আগেও তিস্তা নদীর জলবন্টন করা নিয়ে নিয়ে বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। আশা করছি, এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়টি তুলবেন। এছাড়া আমাদের অন্যান্য ইস্যুও রয়েছে। আমাদের দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ভারতের গঙ্গার জল বণ্টন চুক্তি আছে, আলোচনায় সেটিও তোলা হবে। সব বিষয়ে আমাদের যৌথ নদী কমিশন এবং অন্যরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।”




