নজরবন্দি ব্যুরো: আজ ২৮ আগস্ট ২০২৩, সোমবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ২৪০ তম দিন (অধিবর্ষে ২৪১)। বছর শেষ হতে আরও ১২৫ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
জন্ম
১৯৮৯- স্পেনীয় ফুটবল খেলোয়াড় সেসার আজপিলিকুয়েতা।
১৯৮২- ব্রাজিলীয়-ইতালীয় ফুটবল খেলোয়াড় থিয়াগো মোত্তা।
১৯৬৫- কানাডীয় লোকসঙ্গীত ও পপ গায়িকা শানিয়া টোয়েইন।
১৯৪৫- বাংলাদেশি শিল্পপতি, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
১৯২০- ভারতের স্বাধীনতা আন্দোলনে নৌবিদ্রোহের শহীদ মানকুমার বসু ঠাকুর।
১৯০৯- ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।
১৯০৮- রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য।
১৯০৫- বাঙালি কবি, ঔপন্যাসিক ও অনুবাদক দীনেশ গঙ্গোপাধ্যায়।
১৯০৪- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার প্রাক্তন সদস্য অতুল্য ঘোষ।
১৮৫৫- বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী।

মৃত্যু
২০১৬- বাংলাদেশী কবি ও লেখক শহীদ কাদরী।
২০০৬- খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।
১৯৯২- রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট বাঙালি আয়ুর্বেদ বিশেষজ্ঞ আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য।
১৯৯০- বাংলা ও হিন্দী চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবী (অভিনেত্রী)।
১৯৮০- প্রখ্যাত ভারতীয় বাঙালি রম্যলেখক শিবরাম চক্রবর্তী।
১৯৭৩- বাঙালি কবি ও গীতিকার অমিয় বাগচী।
১৯৫৯- ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন।

ঘটনাবলী
১৯৯০- ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার উনিশতম প্রদেশ ঘোষণা করে।
১৯৭১- মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত।
১৯১৯- আজকের দিনে জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
১৮৪৫- সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৫১১- পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১১৮৯- তৃতীয় ক্রুসেড শুরু হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ আগস্ট, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী




