Weather Update: ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলা জুড়ে, কবে? জানুন বিস্তারিত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলা জুড়ে। রবিবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গে। সোমবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ২১ থেকে ২৬ অগস্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে।

আরও পড়ুন: প্রিজন ভ্যানে বসেও অশ্লীল অঙ্গভঙ্গি! যাদবপুরকাণ্ডে ধৃত পড়ুয়ার আচরণে সমালোচনার ঝড়

অপর দিকে ২২ অগস্ট থেকে বর্ষণের পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে ।

19 12

এর জন্য দক্ষিণবঙ্গের সর্বত্র জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামিকাল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলা জুড়ে, কবে? জানুন বিস্তারিত

20 13

কলকাতায় আপাতত সোমবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। চুড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। মঙ্গলবার থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টি। শনিবার দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়।

21 12

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন