Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আজ শহরে দফায় দফায় বৃষ্টি, ভিজবে গোটা বাংলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। আজ শহরে দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে হতে পারে বজ্রপাত। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে আজ তিলোত্তমা লাগোয়া এক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন:লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! দেখুন কি আছে আজকের রাশিফলে?

আগামী শুক্রবার পর্যন্ত বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। তার অভিমুখ ওড়িশা উপকূল। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায়।

2 17

উত্তর-দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২২-এর পর অগস্ট ২০২৩ – প্রায় এক বছর পর এক মাসে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি পেল মহানগর।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আজ শহরে দফায় দফায় বৃষ্টি, ভিজবে গোটা বাংলা

3

গত মরশুমের পর ফের এই মরশুমে। ২০২৩-এর বর্ষাকাল অর্ধেক পেরিয়ে যাওয়ার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিভাগ্য যেন কিছুটা প্রসন্ন হয়েছে। অপর দিকে বৃষ্টি হবে উত্তরেও। এর মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি কিছুটা কমার কথা। তবে রবিবার থেকে ফের তা বাড়তে পারে।

1 16

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন