জাতীয় সঙ্গীতের ‘অপমান’, ভিডিও পোস্ট করে বিজেপির বিরুদ্ধে সরব অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিজেপির সভায় জাতীয় সঙ্গীতের অবমাননায় ভিডিও পোস্ট করে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোপ দাগলেন এদিন এই সভায় উপস্থিত বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে। শনিবার রাতেই দিল্লিতে অমিত শাহের বাসভবনে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা। তারপরই আজ রবিবার হাওড়ার ডুমুরজলায় সভা করেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বহিষ্কৃত নেত্রী বৈশালী ডালমিয়া, অভিনেতা রুদ্রনীল ঘোষ-সহ সদ্য গেরুয়া শিবিরের একাধিক নেতা ও নেত্রীরা।

আরও পড়ুনঃ দু’মাসের মধ্যেই দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের তালিকা জমা করার নির্দেশ কেন্দ্রীয় তথ্য কমিশনের।

এদিন এই সভাতেই ভারর্চুয়ালি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সশরীরে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ফলে সেখানেই নিজেদের বক্তব্য শেষে জাতীয় সংগীত গান প্রত্যেকে। আর তখনই ধরা পড়ে এই মারাত্মক ভুলটি। বিজেপি নেতা-নেত্রীদের গাওয়া সেই জাতীয় সংগীতের ভিডিওটি পোস্ট করে ভুল জায়গাটি ধরিয়ে দেন তিনি।

যেখানে গানের শেষভাগে ‘জনগণ মঙ্গল…’র পরিবর্তে ‘জনগণমন অধিনায়ক’ শব্দগুলি ভেসে আসে। ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানান অভিষেক। তিনি লেখেন, ““যাঁরা জাতীয়তাবাদ আর দেশপ্রেম নিয়ে কথা বলেন, তাঁরা আমাদের দেশের জাতীয় সংগীতটাও সঠিকভাবে গাইতে পারেন না। এই দলেই আবার দেশকে গর্বিত করার কথা বলে। এই ‘দেশবিরোধী’ কাজের জন্য নরেন্দ্র মোদি, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন