নজরবন্দি ব্যুরো: পৃথিবীর মায়া কাটিয়ে এবার চন্দ্রযান-৩ ঢুকে পড়েছে চাঁদের কক্ষপথে। চন্দ্রযান ৩-এর ‘অরবিট ম্যানুভারিং’ সফলভাবে সম্পন্ন করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ১ অগাস্ট মধ্যরাতে চন্দ্রযান-৩ আরও একধাপ এগিয়ে গিয়েছে চাঁদের দিকে। তবে চাঁদের বুকে পা রাখতে আর কতদিন বাকি?
আরও পড়ুন: ফের অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুর, মৃত্যু এক পুলিশ কর্মীর
মাহেন্দ্রক্ষণের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে? ইসরো জানিয়েছে, আর মাত্র তিন সপ্তাহ। তারপরই চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান-৩। কিন্তু ইএ মুহূর্তে তার অবস্থান কোথায়? ইসরো জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের দুই তৃতীয়াংশ দূরত্বে চলে গিয়েছে।

লুনার অরবিট ইঞ্জেকশন হবে ৫ অগস্ট সন্ধ্যা ৭টায়। অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। চাঁদের কক্ষপথে চলে যাবে ভারতের মহাকাশযান। বিশেষজ্ঞদের মতে এটি অত্য়ন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ।

এই মিশনের বলা ভালো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সময় এবার আসন্ন। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের এই মহাকাশ গবেষণার দিকে। এবার চাঁদের মাটিতে একেবারে পালকের মতো নেমে আসবে চন্দ্রযান।
আর কিছুক্ষণের অপেক্ষা, তার পরেই চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩

সেখানে এটি নানা গবেষণামূলক কাজ করবে। আগামী ২৩ অগাস্ট নাগাদ চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করবে ইসরোর এই সাধের যান। জানা গিয়েছে, ২৩ অগাস্ট বিকেল ৫টা ৪৭ মিনিটে চাঁদের পৃষ্ঠে মহাকাশযানটি অবতরণ করবে বলে আশা ইসরোর।



