নজরবন্দি ব্যুরো: কলকাতা লিগে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর অবশেষে ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে জয়ে ফিরল মোহনবাগান। ব্যারাকপুর স্টেডিয়ামে ৪-১ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে জোড়া গোল করলেন সুহেল ভাট ও এঙ্গসং সিং। ক্যালকাটা ফুটবল ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স আকাশ মন্ডল।
আরও পড়ুন: ৪ বছর পর ঘরের মাঠে ম্যাচ, ইস্টার্ন রেলকে ৫-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে নিরলসভাবে হাজির হয়েছিল মোহনবাগান সমর্থকরা। আজকের ম্যাচের একটি উল্লেখযোগ্য বিষয়, রেফারিদের প্যানেলে একজন মহিলা ছিলেন। এদিন শুরু থেকেই নিজেদের দখলে বল রাখার চেষ্টায় ছিলে মোহনবাগান। ম্যাচের প্রথম মিনিটেই চারটি কর্নার আদায় করে সবুজ মেরুন ব্রিগেড। এমনকি শুরুতে একটি গোল অফসাইডের জন্য বাতিলও হয়।
সদ্য প্রকাশিত
দীপ্সিতার সভার পরেই মধ্যরাতে তাণ্ডব! বালি-বেলুড়ে ৪ সিপিএম অফিসে ভাঙচুরের অভিযোগ
মক্কার আকাশে প্রথমবার সতর্কতা, হুথি ড্রোন ঘিরে তীব্র উদ্বেগ সৌদি আরবে— Mohun Bagan (@Mohun_Bagan) July 28, 2023
ম্যাচের প্রথম গোলটি আসে ৩১ মিনিটের মাথায়। তরুণ সুহেল ভাট ইনসাইডে এসে আউট সাইডে ডজ করে দুর্দান্ত গোলটি করেন। ফলে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। এর ঠিক নয় মিনিট পরেই কিন্তু গোল শোধ করে দেয় ক্যালকাটা ফুটবল ক্লাব। দুরপাল্লার শটে জালে বল জড়িয়ে দেন অ্যালেক্স আকাশ মন্ডল। আর প্রথমার্ধের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বাগানকে ২-১ গোলে এগিয়ে দিলেন সেই সুহেল ভাট।
দ্বিতীয়ার্ধে আক্রমণের তেজ আরও বাড়াতে থাকে মোহনবাগান। একের পর এক গোলের সুযোগ আসতে থাকে। যদিও অল্পের জন্য সুযোগগুলি নষ্ট করেন বাগান খেলোয়াড়রা। অবশেষে ৬৮ মিনিটে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে নামা এঙ্গসং সিং। ৭৯ মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে আবার গোল করেন এঙ্গসন। গোটা গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ে।
আজকের জয়ের ফলে কলকাতা লিগের গ্রুপ-এ-তে শীর্ষ স্থানে উঠে এল মোহনবাগান। ৫ ম্যাচে সবুজ মেরুনের পয়েন্ট ১৩। দ্বিতীয় স্থানে থাকা ডায়মন্ড হারবারের পয়েন্টও ১৩, তবে গোল পার্থক্যে মোহনবাগান এগিয়ে থাকায় তাঁরাই এক নম্বর স্থানে থাকল। আগের দিন কালীঘাটের বিরুদ্ধে ড্র করায় সমর্থকরা কিছুটা হতাশ হয়েছিলেন, আজ কিন্তু সেই হতাশা কাটিয়ে হাসি মুখে বাড়ি ফিরলেন বাগান ভক্তরা।



