নজরবন্দি ব্যুরো: অ্যাশেজের একমাত্র টেস্টটি তো জেতা হয়েই গিয়েছিল। এবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ইংল্যান্ডকে নাস্তানাবুদ করল অস্ট্রেলিয়ার মেয়েরা। হাড্ডাহাড্ডি ম্যাচে মাত্র ১ বল বাকি থাকতেই নির্ধারিত ১৫৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল অজিরা।
আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চাই, অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ পাক বোর্ড
এজবাস্টনে প্রথম টি-টোয়েন্টি মোকাবিলায় টসে জিতে প্রথমে বলের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যালেসা হেইলি। শুরুটা খুব খারাপ করেনি ইংল্যান্ড। ওপেনার সফিয়া ডাঙ্কলে ৪৯ বলে ৫৬ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু এরপর ইংল্যান্ডের মিডল অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হল। রান পেলেন না কেউই। শেষে এমি জোনস ২১ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস না খেললে ইংল্যান্ড ১৫৩ রানও করতে পারত না। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নিলেন জেস জোনাসেন। ২টি উইকেট নিয়েছেনে মেগান স্কাউট ও ১টি উইকেট পেয়েছেন তাহিলা ম্যাকগ্রাথ।
That’s what we call a perfectly timed run chase! 😄
সদ্য প্রকাশিত
‘ইনফ্লুয়েন্সার ইমেজ ভুলে চরিত্রটা দেখুন’, সীতা বিতর্কে মুখ খুললেন অঞ্জলি অরোরা
উৎসবের মরশুমেই বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? রুশ তেলে আমেরিকার চাপে বড় আশঙ্কাFull recap: https://t.co/whzpltSzTD #Ashes pic.twitter.com/n6zDjbR2vC
— Australian Women’s Cricket Team 🏏 (@AusWomenCricket) July 1, 2023
ব্যাট করতে নেমে প্রথমেই অধিনায়ক অ্যালিসা হেইলির উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ৫ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু এরপরেই বেথ মুনি ও তাহিলা ম্যাকগ্রাথ ম্যাচ ধরে নেন। মুনি করেন ৪৭ বলে ৬১ রানের একটি মহা গুরুত্বপূর্ণ ইনিংস এবং তাহিলা করেন ২৯ বলে ৪০ রান। মুনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অ্যাশলে গার্ডনার ৩১ রান যোগ করেছেন।

মাঝে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারও প্রায় ধসে গিয়েছিল। ক্রিজে মুনি না থাকলে ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। কিন্তু শেষ ওভারে জর্জিয়া ওয়্যারহ্যামকে সঙ্গে নিয়ে লক্ষ্য পার করেন বেথ মুনি। সব মিলিয়ে এই মুহূর্তে ক্রিকেটে ইংল্যান্ডের জন্য সময়টা খুব ভালো চলছে না।
টি-টোয়েন্টিতেও ইংল্যান্ডকে নাস্তানাবুদ করল অস্ট্রেলিয়ার মেয়েরা




