Narendra Modi: ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিদেশ সফর শেষ করে দেশে ফিরে মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে একটি জনসভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোপাল থেকেই বাংলাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। এদিনের জনসভায় তিনি বাংলার শাসক দল তৃণমূলের প্রসঙ্গ তুলে বলেন, “২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ, গরুপাচার, কয়লা পাচারের মতো দুর্নীতিতে তাঁরা যুক্ত। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না”।

আরও পড়ুন: ‘মোদী আজ আছে কাল নেই’, উত্তরবঙ্গ থেকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার

প্রসঙ্গত, গত শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানে ১৫টি বিজেপি বিরোধী দলের নেতানেত্রীরা একটি বৈঠক করেন। সেই সময় দেশে ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে মহাজোট গড়ে তোলার প্রস্তুতি চলছে তা নিয়েই এদিন সরব হলেন প্রধানমন্ত্রী। সব বিরোধী দলগুলিই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ তুলে তিনি বলেন, “‘দিন কয়েক আগে বিরোধী বৈঠকের একটি ছবি বেরিয়েছে। সেই ছবি দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন সেখানে প্রত্যেকে মিলিয়ে ২০ লাখ কোটি টাকার দুর্নীতি করেছে। কংগ্রেস একাই তো লাখ লাখ কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত”।

ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!
ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!

চলতি মাসে বিদেশ সফরে যাবার আগেও দিল্লিতে নাম না করে মোদী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। সেবার তিনি বলেন, “রেস্তোরাঁর মতো চাকরির কখনো রেট চার্ট থাকতে পারে? যুব সম্প্রদায়ের স্বপ্নকে ধ্বংস করে দিতে চাইছে এরা”।

ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!

ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন