Ashes: আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা। চতুর্থ দিন দুটো সেশনে এগিয়ে থেকেও খারাপ ব্যাটিংয়ের কারণে ইংল্যান্ড যেন অ্যাশেজ জেতার দৌড় থেকে অনেকটাই দূরে চলে গেল। ম্যাচের জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫ উইকেট, ইংল্যান্ডকে করতে হবে ১৫২ রান। হাতে ৯০ ওভার।

আরও পড়ুন: চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে

বেথ মুনি ৮৫ রানে আউট হয়ে যাবার পর অধিনায়ক অ্যালিসা হেইলি ৫০ ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই রান পাননি। একটি অসাধারণ স্পেল করেন ইংল্যান্ডের সফি একলেসটন। তিনি ৫ উইকেট নেন। যার ফলে অস্ট্রেলিয়ার ইনিংস ২৫৭ রানে শেষ হয়ে যায়। আগের ইনিংসের ১০ রানের লিড যোগ করলে ইংল্যান্ডের সামনে তখন জয়ের জন্য লক্ষ্য ছিল ২৬৮ রান।

আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া
অ্যাশলে গার্ডনার সমস্যায় ফেলছেন ব্রিটিশদের!

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও অ্যাশলে গার্ডনারের বলে খেলতে সমস্যায় পড়ে ইংল্যান্ডের মেয়েরা। টামসিন বিউমন্ট যিনি প্রথম ইনিংসে দ্বিশত রান করেছিলেন তাঁকে সহ অধিনায়ক হেথার নাইট ও ব্রান্টের দ্রুত উইকেট তুলে নিয়ে পুরোপুরি চাপে ফেলে দেন গার্ডনার।

আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া
সুইপের চেষ্টায় টামসিন বিউমন্ট!

ব্রিটিশদের জন্য এখন একমাত্র ভরসা ড্যানি ওয়াট, তিনি প্রথম ইনিংসেও অর্ধশরান করেছিলেন। রান প্রয়োজন ১৫২। ওয়াট ছাড়া ইংল্যান্ডের আর কোনো ব্যাটার নেই। ওয়াটের সঙ্গে এখন ক্রিজে আছেন বোলার কেট ক্রস (৫*)। পুরুষদের অ্যাশেজেও প্রথম টেস্টে বাজিমাত করেছে অস্ট্রেলিয়া। এবার মহিলাদের টেস্টেও জেতার দোরগোড়ায় তাঁরা।

আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া

আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া
আচমকাই ধৈর্যচ্যূত ব্রিটিশ মেয়েরা, জেতার দোরগোড়ায় অস্ট্রেলিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন