Panchayat Election: আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিন দুয়েক আগে পুরুলিয়ার আদ্রায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। আজ নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাসও দিলেন তিনি।

আরও পড়ুন: বিজেপিকে রুখতে সিপিএম তৃণমূল জোট, কোলাঘাটে রাজনীতির নয়া দর্শন!

সূত্রের খবর, আজ দুপুরে নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের পরিবারকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা দেবেন বলে কথাও দিয়েছেন তিনি। সঙ্গে ধনঞ্জয়ের সন্তানদের যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় সে বিষয়টিও দেখবেন রাজ্যপাল। বর্তমানে ধনঞ্জয় হত্যার তদন্ত করছে পুলিশ। এই তদন্তে পরিবার খুশি কিনা সে বিষয়টিও জানতে চেয়েছেন রাজ্যপাল।

আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের
আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের

বৃহস্পতিবার আদ্রায় পার্টি অফিসের মধ্যে ঢুকে একদল দুষ্কৃতী গুলিতে ঝাঁঝরা করে দেয় ধনঞ্জয় চৌবেকে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বারংবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তিনি বিরোধী দল, বিশেষ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, নিজের বিরুদ্ধে সম্প্রচারিত এই অপবাদ ঘোচাতেই রাজ্যপাল এহেন পদক্ষেপ নিলেন।

আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের

আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের
আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন