নজরবন্দি ব্যুরোঃ কিয়ারার জুতো কার্তিকের হাতে! হ্যা সম্প্রতি এমনই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। যার জেরে প্রায় এই মুহূর্তে চর্চায় রয়েছে দুই অভিনেতা অভিনেত্রী। কিন্তু এরম দৃশ্য নতুন নয়। এর আগে বেশ কয়েকবার এই দৃশ্য ধরা পড়েছিল অন্য তারকাদের ক্ষেত্রেও। তবে তারা পর্দার দম্প্রতি নয় বাস্তবেও তারা কাপল ছিল।
আরও পড়ুনঃ একধাক্কায় হ্রাস পেল আদিপুরুষের টিকিটের দাম, মুল্য ২২০০ থেকে নেমে ১৫০!
কিছু সময় আগে দেখা গিয়েছিল হৃতিক রোশনের হাতে রয়েছে তার প্রেমিকার জুতো। জাআ অনেকেই ভালো চোখে দেখে নি। তাদের ওপর থেকে বয়ে গিয়েছে সমালোচনার ঢেউ। তবে অনেক অনুরাগীরা এই ঘটনাটির প্রশংসাও করেন। এরকম একই ঘটনা ধরা পড়েছিল রণবীর কপূর এবং আলিয়া ভট্টের ক্ষেত্রেও।

সেই সময় ক্যামেরায় দেখা গিয়েছিল। আলিয়ার জুতো রনবীর নিজে সরিয়ে অন্য জায়গায় রেখে দিচ্ছেন। তখনও বেশ কিছু অনুরাগীরা সমালোচনা করার পাশাপাশি প্রশংসাতেও ভরিয়ে দিয়েছিল। আবারও এতদিন পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
কিয়ারার জুতো কার্তিকের হাতে! তোলপাড় হয়ে গেল নেটপাড়া
সম্প্রতি ‘সত্য প্রেম কি কথা’ ছবির প্রচারে ব্যাস্ত রয়েছেন কিয়ারা ও কার্তিক। ইতিমধ্যে তাদের সেই ছবির একটি গানের লঞ্চ হয়েগিয়েছে। ফলে প্রচারের সময় সেই গানে নাচও পরিবেশন করছেন তারা। ফলে সেই গরবা নাচ জুতো পরে করা সম্ভব ছিল না। তার ওপর অভিনেত্রীর পায়ে ছিল উঁচু হিল। যার জেরে তিনি হিলটি খুলে রাখেন। ক্যামেরায় ধরা পড়ল নাচ শেষে কার্তিক তার পায়ের জুতোটি এগিয়ে দিল। এরপরেই সমালোচনার ঝড় বয়ে যায় তাদের ওপর দিয়ে।



