Panchayat Election: কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, বিরোধীদের খোঁচা তৃণমূল বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে উত্তেজনার মহল তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের তরফেই আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। তবে শাসক দলের বিধায়ক মদন মিত্র কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি। তাঁর কথায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট হলে বিরোধীরা বলত ফাঁকা মাঠে গোল দিয়েছে।

আরও পড়ুন: উন্নয়নের জন্য টাকা মিলছে না, কেন্দ্রীয় বাহিনী এনে বাড়তি খরচ, সুর চড়ালেন মদন

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “আই অ্যাম ভেরি হ্যাপি। যদি কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতাম, তাহলে বলত ফাঁকা মাঠে গোল দিল, আমাদের থাকতে দিল না।” এখানেই শেষ নয়! বিজেপি যদি ৬৫ হাজার মনোনয়ন জমা দিতে না পারত তাহলেও তৃণমূলের ঘাড়েই দোষ ফেলত বলে দাবি তৃণমূল নেতার।

কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক

অন্যদিকে মনোনয়নের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আদালত বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার যে সুযোগ করে দিয়েছে সেই বিষয়েও কৃতজ্ঞ মদন মিত্র। মদন মিত্র বলেন, “আমরা আদালতের কাছে কৃতজ্ঞ যে রোধীদের বলার মতো আদালত কোনও জায়গা রাখেনি।” যদিও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়াকে কার্যত সমর্থন করছেন মদন মিত্র। তাঁর দাবি কোনওভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলকে টলানো যাবে না।

কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক
কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক

উল্লেখ্য, সম্প্রতি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “দল কুরবানির জন্য প্রস্তুত। কেন্দ্রীয় বাহিনীর নির্যাতনের মুখোমুখি হতে প্রস্তুত আমরা।” কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে মদন মিত্র আরও বলেন, “যেখানে উন্নয়নের টাকা মিলছে না সেখানে কেন্দ্রীয় বাহিনী আনলে বাড়তি খরচ হবে।” যদিও তৃণমূল নেতা দাবি করেছেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।

কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক

কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক
কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্তে খুশি মদন, কী বললেন কামারহাটির বিধায়ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন