Panchayat Election: অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির। ভাঙড়ের ঘটনা নিয়ে সংবাদমাধ্যম তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷ ভাঙড়ে বৃহস্পতিবার সকাল থেকেই নতুন করে অশান্তি ছড়ায় ৷ ইতিমধ্যে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আর এতেই ক্ষোভে ফেটে পড়েন ভাঙড়ের বিধায়ক নওশাদ৷ তিনি নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন৷ বিধায়ক নওসাদ সিদ্দিকি সাংবাদিকদের বলেন, ‘পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই৷’ প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই স্বরাষ্ট্র এবং পুলিশ দফতর হাতে রয়েছে।

আরও পড়ুন:নজরে পঞ্চায়েত ভোট, মনোনয়ন পর্ব শেষ হতেই অভিষেক-মমতার মেগা বৈঠক

নওশাদ এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যে ভাবে এমন ঘটনা ঘটছে, তা তে নির্বাচনের দিন পর্যন্ত আর কেউ শাসকদলের বিরুদ্ধে কেই লড়াই করবে না৷ নক্কারজনক ঘটনা ঘটেছে ভাঙড়ে৷ আমরা পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছি৷’ গত দু’দিনের মতো বৃহস্পতিবারও ভাঙড়ের তীব্র অশান্তি শুরু হয়৷ সকাল থেকে থমথমে ভাঙড়ে দুপুর গড়াতেই শুরু হয় বোমা-গুলির শব্দ৷ ক্রমে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়৷

naa 2

মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে৷ ভাঙড়ের বিডিও অফিসের সামনের এলাকা কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়৷ একের পর গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ ক্রমে পুলিশ ঘিরে ফেলে গোটা এলাকা৷এই প্রথম নয়, নির্বাচনের পরিস্থিতি নিয়ে এর আগেও তিনি নবান্নে উপস্থিত হয়েছিলেন৷ সেখানে তিনি দেখা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ কিন্তু বুধবার নওশাদের সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর৷

sec 3

অন্যদিকে, ভাঙড় বা চোপড়ার ঘটনার সঙ্গে কোনও ভাবেই তৃণমূল যুক্ত নয়, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী ভাঙড়ের ঘটনা নিয়ে সরাসরি তোপ দেগেছেন আইএসএফের বিরুদ্ধে৷ তিনি বলেছেন, প্ররোচনা দেওয়া হয়েছে, সেই কারণেই এই ঘটনা ঘটেছে৷

অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির

অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির
অশান্তি-খুন, ক্ষোভের থেকে পুলিশমন্ত্রীর পদত্যাগ চাই দাবি নওসাদ সিদ্দিকির

ডায়মন্ড হারবার থেকে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে প্রতিক্রিয়াতে মুখ্যমন্ত্রী বলেন, ‘এত বিস্তৃত এলাকায় ভোট হচ্ছে৷ তার মধ্যে তিনটে অঞ্চলে গোলমাল৷ এ সবে আমাদের দল কোনও ভাবেই যুক্ত নয়৷ সমস্ত দিক থেকে আমাদের আমাদের দলের বিভিন্ন স্তরে জোরের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে শান্তি বজায় রাখার৷ যে যাঁর মতো নমিনেশন জমা দেবে৷’ মনোনয়নের আজ শেষ দিন । আর এদিনই অশান্তি- খুন নিয়ে ভাঙড়ের আকাশে বাতাসে দমবন্ধ কর অবস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন