Manish Sisodia: জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, বাড়িতেই কড়া নজরদারিতে থাকবেন সিসোদিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া। চলতি বছরের শুরুতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। তাঁর গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ আপের নেতারা। অবশেষে জামিনে মুক্ত হলেন ধৃত আপ নেতা। তবে এই জামিনের মেয়াদ ছিল মাত্র ৮ ঘণ্টা। জামিনে ছাড়া পেয়েই স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে পৌঁছে যান নিজের বাড়িতে।

আরও পড়ুন: গদ্দারকে গ্রেফতার করবে ইডি-সিবিআই! শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই হুঙ্কার অভিষেকের

সূত্রে খবর, রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) জামিন মঞ্জুর করা হয়েছে। এদিন সকালেই তিনি মথুরা রোডে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জামিনের মেয়াদের কয়েক ঘণ্টা নিজের বাড়িতেই নজরদারিতে থাকতে হবে তাঁকে। জানা গিয়েছে, আপ নেতার স্ত্রীয়ের শারীরিক অবস্থা ভালো নয়। অসুস্থতাজনিত কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপরই স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে সিসোদিয়া জামিনের আবেদন করেন বলে সূত্র মারফর খবর। জামিনের আবেদন মঞ্জুর করলেও হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, মণীশ সিসোদিয়া সাংবাদিকদের সামনে কোনও কথা বলতে পারবেন না। এমনকি পরিবারের বাইরে কারও সঙ্গেও দেখা করবেন না।

জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি
জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি

দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মণীশ সিসোদিয়া। মে মাসে তাঁর জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছিল, সিসোদিয়াকে জামিন দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে। তার আগেই মার্চ মাসে আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate) আপ নেতাকে গ্রেফতার করে। সিসোদিয়ার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা।

জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি
জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি

কয়েকদিন আগে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হয়েছিল। তাঁকে কোর্ট রুমের ভিতরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গেলে এক পুলিশ কর্মী আপ নেতার গায়ে হাত দিয়ে জোর করে সরিয়ে নিয়ে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আপ দলেরই এক নেত্রী। সেই ভিডিও রিটুইট করে কেজরিওয়াল লেখেন, “পুলিশের কি অধিকার আছে মণীশ-জির সঙ্গে এই ধরনের আচরণ করার? পুলিশকে কি এমন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি
জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি

জামিনের মেয়াদ কয়েক ঘণ্টা, স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন বাড়ি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন