নজরবন্দি ব্যুরো: আইপিএল জয়ের স্বাদ দুই দলই পেয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএলের দ্বিতীয় সফল দল। চার বার আইপিএল ট্রফি জিতেছেন ধোনিরা। উল্টো হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্স প্রথম বার আইপিএল খেলতে নেমেই ট্রফি জিতেছিল গত বছর।
আরও পড়ুন: IPL থেকে এক লাফে টেস্ট দলে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য লন্ডন যাচ্ছেন যশস্বী
টানা ২ বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিকরা। উল্টো দিকে গত বার লিগ টেবিলে ৯ নম্বরে শেষ করা চেন্নাই এ বার ফাইনালে। মর্যাদা রক্ষার লড়াইয়ে ধোনিরা। অন্য দিকে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।

রবিবার আইপিএলের ফাইনালে আমদাবাদে মুখোমুখি চেন্নাই এবং গুজরাত। গুজরাট টাইটান্সের ব্যাটিং দেখুন। শুভমান গিল নামক এক ব্যাটিং-যোদ্ধা উদীয়মান। চলতি আইপিএলে যাঁর নামের পাশে ৮৫১ রান। তিনটি সেঞ্চুরির । ইতিমধ্যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসাবে তিনি নিজেকে চিনিয়ে দিয়েছেন জগৎ-মাঝারে।

রবিবাসরীয় মোতেরায় ধোনি-আবেগের স্ফুলিঙ্গকে তিনি নিভিয়ে দিতেই পারেন ব্যাটিং-বিক্রমে। বোলিংয়ে মহম্মদ শামি-রশিদ খান-মোহিত শর্মার মিলিত উইকেট সংখ্যা ৭৯। যা আইপিএল জুড়ে গুজরাট-বোলার ত্রয়ীর দাপট বোঝানোর জন্য যথেষ্ট।
আজ আইপিএল ফাইনাল, আবগের সাথে বাস্তবের মেলবন্ধন হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে

পালটা জবাব দেওয়ার অস্ত্র মজুত সিএসকে শিবিরেও। ব্যাটিংয়ে ডেভন কনওয়ে থেকে রুতুরাজ গায়কোয়াড়, বোলিংয়ে মাথিশা পাথিরানা থেকে রবীন্দ্র জাদেজা ম্যাচউইনার মজুত। কিন্তু সব ছাপিয়ে যেন শুধু প্রতীয়মান ধোনি, বাকি সব মিথ্যে!



