২০১৫’য় করা টুইটের বিরুদ্ধে FIR ২০২১ কেন? সায়নী বিষয়ে মুখ খুলছেন চলচ্চিত্র জগতের মানুষেরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:– ২০১৫’য় করা টুইটের বিরুদ্ধে FIR ২০২১ কেন? সায়নী বিষয়ে মুখ খুলছেন চলচ্চিত্র জগতের মানুষেরা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের ২০১৫-র একটি টুইটার পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে। এই অভিযোগে বিজেপি নেতা তথাগত রায় সায়নীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় FIR করেছেন। পাশাপাশি অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে অসমেও একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় চলচ্চিত্রজগতের বুদ্ধিজীবীরা কি বলছেন জানুন।

আরও পড়ুনঃ নাগরিকত্ব কার্ড নিয়ে ফের প্রশ্ন শান্তনুর, অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির অন্দরের।

অভিনেতা কৌশিক সেন বলেছেন”২০১৫ সালে সায়নী যদি তাঁর টুইটার থেকে কোনও পোস্ট করে থাকেন, তাহলে তাঁকে তাঁর দায়িত্ব নিতেই হবে। তবে পোস্টটি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে সেটি তখনই করেছিল। এখন নতুন করে করল, তা নয়। সায়নী বিজেপির বিরুদ্ধে মুখ খোলার পর কেন হল? আমাকে ব্য়ক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করা হয়, বলব, পোস্টটি রুচিশীল হয়নি। একথা আমি সায়নীকেও বলতে পারি। তবে ৬ বছর আগে সায়নী কোনও পোস্ট করেছিলেন বলে এখন আর তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না, সেটা তো হয় না।”

অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন”ভারতের মতো দেশে বিভিন্ন ধর্ম রয়েছে, সেখানে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন দেবদেবীকে শ্রদ্ধা করেন। তাঁরা তাঁদের শ্রদ্ধা-ভালোবাসার ভগবানকে কীভাবে ডাকবেন, সেটা একান্তই তাঁদের ব্যক্তিগত আবেগ। সায়নী বলেছেন, ‘জয় শ্রীরাম’ বলে হুঙ্কার দেখানো হচ্ছে। এটা না করে ভালোবেসে ভাগবানকে ডাকতে। সেটা সায়নীর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমি পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি, ভয় দেখানোর জন্য জয় শ্রীরাম বলা হচ্ছে। আমার নিজের মনে হয়েছে, সায়নীর বক্তব্য শুনে এবার হিন্দুধর্মের হিন্দুধর্মের মানুষ তাঁকে চেনার চেষ্টা করছেন, তাঁর ইতিহাস জানার চেষ্টা করছেন। সেটা দেখতে গিয়েই হয়তো তাঁর পুরনো টুইট চোখে পড়েছে। যেখানে শিবকে নিয়ে একটি টুইট ছিল। তাতে কারোর ভাবাবেগে আঘাত লাগতেই পারে। এমন যদি কেউ করেও থাকেন, তাহলে ‘আমি করিনি’ না বলাই ভালো। তার থেকে অনিচ্ছাকৃতভাবে করেছি বা কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না, এমন বলে ক্ষমা চেয়ে নেওয়াই ভালো ছিল। তবে এ ধরনের পোস্টে একটু খেয়াল রাখা উচিত। আমি যেভাবে ভাবছি, দুনিয়া সেভাবে না ভাবতেই পারে। আমি আচার, ধর্মে বিশ্বাস না রাখতেই পারি, তবে প্রচুর মানুষ তাতে বিশ্বাস রাখেন। হিন্দুধর্মের মানুষের খারাপ লাগতেই পারে।সায়নী এই কথাটা এখন না বললে, কেউ হয়তো অতীতে গিয়ে খুঁজতেন না।”

২০১৫’য় করা টুইটের বিরুদ্ধে FIR ২০২১ কেন? সায়নী বিষয়ে মুখ খুলছেন চলচ্চিত্র জগতের মানুষেরা। সংগীতশিল্পী সিধু বলেছেন”শিল্পীর ধর্ম শিল্প। সেই শিল্প তৈরি করতে গিয়ে বিভিন্ন মতামত তৈরি হতেই পারে। ২০১৫ সালে কে কী টুইট করেছিল, সেটাকে মাটির তলা থেকে খুঁড়ে এনে রাজনৈতিক উদ্দেশ্য়ে ব্য়বহার করাকে আমি সমর্থন করছি না। একজন শিল্পী হিসাবে আমার এটাই অনুরোধ, শিল্পীর বাক-স্বাধীনতা রুদ্ধ করা উচিত নয়। তাহলে সেটা আখেরে দেশের শিল্প-সংস্কৃতিরই ক্ষতি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন