তোলা তুলছেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে শোরগোল রাজ্য-রাজনীতি! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শাসকদলের হেবিওয়েট নেতারা এখন জেলবন্দি। আর পঞ্চায়েত নির্বাচনের আগে অস্বস্তিতে তৃণমূল! এহেন পরিস্থিতিতে ফের প্রকাশ্যে তোলা তোলার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সম্প্রতি ওই গোটা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি নজরবন্দি।

আরও পড়ুন: Murder: খাদে ধাক্কা! পাহাড়ে খুন GNLF নেতা

WhatsApp Image 2023 05 02 at 1.03.11 PM

জানা যাচ্ছে, সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতা প্রকাশ্যে টাকা নিচ্ছেন। পাশাপাশি শোনা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে হয়ে যেতে পারে অথবা পঞ্চায়েত নির্বাচনের পরেই চাকরি হয়ে যেতে পারে। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এলাকায়। যার জেরে নতুন করে অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।

WhatsApp Image 2023 05 02 at 1.03.48 PM
তোলা তুলছেন তৃণমূল নেতা, রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন

সূত্রের খবর, ওই তৃণমূল নেতার নাম অনাদি লাহিড়ীর। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের তৃণমূল সভাপতি। ওই তৃণমূল নেতার নামে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় ওই তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তোলা তুলছেন তৃণমূল নেতা, রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন

WhatsApp Image 2023 05 02 at 1.08.29 PM

যদিও এই ঘটনায় শাসক শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “তৃণমূল মানেই চোর! তৃণমূল মানেই তোলাবাজ। এবার আবার তা প্রমাণ হলো দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক সভাপতি, তৃণমূল নেতা অনাদি লাহিড়ী ওরফে ” রানার ” কীর্তিকলাপের মধ্যে দিয়ে। এই ভিডিওতে দেখা যাচ্ছে চাকরি দেওয়ার নাম করে তিনি নগদ টাকা নিচ্ছেন এবং তা আবার নিজ মুখেও বলছেন। এই ঘটনা থেকে আরও স্পষ্ট যে তৃণমূল যতই নব জোয়ার নিয়ে আসুক চাকরি বিক্রিই তাদের প্রধান ধর্ম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন