Murder: খাদে ধাক্কা! পাহাড়ে খুন GNLF নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাহাড়ে খুন জিএনএলএফ নেতা রোশন লামা! খাদে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে! আর পঞ্চায়েতের আগেই জিএনএলএফ নেতা খুনের ঘটনায় শোরগোল ছড়িয়েছে পাহাড়ে! ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিম্পং থেকে মনসঙে যাওয়ার পথে বারমেক দেওয়ারিতে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভা থানার পুলিশ।

আরও পড়ুন: Weather update: সকাল থেকে রোদের তাপ, বেলা বাড়তেই একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

WhatsApp Image 2023 05 02 at 12.02.25 PM

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে কালিম্পং থেকে মনসঙে নিজের স্ত্রী ও মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন জিএনএলএফ নেতা রোশন লামা। আর বাড়ির যাওয়ার পথে বারমেক দেওয়ারিতে একটি বাইকের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। কিন্তু ধাক্কা সামান্য হলেও ওই নেতা আর বাইক আরোহী দুর্ঘটনায় বচসায় জড়িয়ে পরে। বচসা বাড়তে থাকলে তা হাতাহাতিতে পৌঁছায়।

WhatsApp Image 2023 05 02 at 12.02.25 PM 1

এরপর পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ওই বাইক আরোহী জিএনএলএফ নেতা রোশন লামা খাদে ফেলে দেয়। এরপরেই এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা! স্থানিয়দের আসতে দেখেই চপট দেয় অভিযুক্ত। এরপর স্থানিয়দের তৎপরতায় জিএনএলএফ নেতা রোশন লামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

খাদে ধাক্কা, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভা থানার পুলিশ

খাদে ধাক্কা, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভা থানার পুলিশ

ইতিমধ্যেই এই ঘটনায় রোশন লামার ভাই ভূষণ লামা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লাভা থানার পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৭ এবং ৩০২ ধারায় মামলা কেস করা হয়েছে। পাশাপাশি দফায় দফায় অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ওই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড? অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত