নজরবন্দি ব্যুরো: শুক্রবার সকালেই দুর্ঘটনার জেরে বন্ধ হল ট্রেন চলাচল। অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হওয়ায় সমস্যার মুখোমুখি হয়েছেন যাত্রীরা। রেল সূত্রে খবর, এদিন সকাল ৯ টা ৪৫ মিনিট নাগাদ কোনা স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে যায়। ২ ঘণ্টা পর ফের শুরু হয় হাওড়া-আমতা ট্রেন চলাচল।
আরও পড়ুন: Praveen Togadia: রামনবমী নিয়ে রাজনীতি করা উচিত নয়, বাংলায় দাঁড়িয়ে মন্তব্য প্রবীণ তোগাড়িয়ার

সূত্রে খবর, সকালের এই দুর্ঘটনার পর আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা। দ্রুত মেরামতির কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটিকে কারশেড পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর হাওড়া-আমতা লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
অফিস টাইমে ব্যহত রেল পরিষেবা, বন্ধ হাওড়া-আমতা রেল চলাচল

অফিস টাইমে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। এদিনের ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। নিত্যযাত্রীদের অভিযোগ, ‘হাওড়া-আমতা লাইনে প্রায়ই এই ধরনের সমস্যা দেখা যায়। ট্রেন রোজই দেরিতে চলে। সময়ের ঠিক থাকে না।’

এক যাত্রী বলেন, “দীর্ঘদিন ধরেই এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমরা প্রাইভেট ফার্মে চাকরি করি। এরম সমস্যায় পড়তে হলে খুবই চাপ। মুন্সিরহাট থেকে ৮ টা ২০ তে ছাড়ার কথা, সেখানে ট্রেন এল ৮ টা ৪০। এরপরও আড়াই ঘণ্টা ট্রেন দাঁড়িয়ে। রেলের গাফিলতি এটা।”



