Weather update: উর্দ্ধমুখী তাপমাত্রা! ফের বাড়ছে গরম, সপ্তাহান্তে কি বৃষ্টি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তীব্র দাবদাহের হাত থেকে স্বস্তি দিয়ে অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নেমেছিল শান্তির বৃষ্টি! শুধু তাই নয়, কমেছিল তাপমাত্রাও। একধাক্কায় প্রায় ১০ ডিগ্রি কমে গিয়েছিল। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল! সব মিলিয়ে বেশ মনোরম পরিবেশ ছিল বঙ্গে! কিন্তু ফের বঙ্গে বাড়বে গরম। যদিও এই সপ্তাহের শেষে ফের কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস…

আরও পড়ুন: Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে এই ৬ রাশির জীবনে উন্নতির সম্ভবনা, জানুন রাশিফল

GettyImages 475052268 5

প্রসঙ্গত, বিগত কয়েক দিন ধরেই বঙ্গে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয়ে ছিল বঙ্গ বাসীর! সকাল থেকেই হু হু করে বাড়ছিল তাপমাত্রা! রোদের তাপও ছিল প্রখর। বেলা বাড়ায় সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বেড়েই চলছিল। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ছিল ঊর্ধ্বমুখী। সেই সময় সকল বঙ্গবাসীর কাছে একটি মাত্র প্রশ্ন ছিল, কিন্তু স্বস্তির বৃষ্টি কবে থেকে? হবে কি আদৌ বৃষ্টি? ইতিমধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটেছে।

1650143342 weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে চড়বে পারদ। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আগামী ৪ থেকে ৫ দিনে দিনের তাপমাত্রা বাড়বে, তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদিওবা বৃহস্পতিবার ২৭ তারিখে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে।

উর্দ্ধমুখী তাপমাত্রা, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস

91085889

আজ, বৃহস্পতিবার কলকাতায় মূলত আকাশ সকাল থেকে পরিষ্কার। আজ থেকেই বাড়বে গরম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন