নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের সমস্ত মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হোক। এমনটাই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন চাকরিচ্যুতদের একাংশ। শিক্ষা দফতরের প্রাথমিক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ সহ সমস্ত মামলা স্থানান্তরের জন্য আবেদন জানানো হয়েছে। এবিষয়ে দেশের প্রহান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন জানিয়েছেন তাঁরা। যদিও এ বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট।
এই মুহুর্তে নিয়োগ দুর্নীতির একগুচ্ছ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক মামলায় চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। কলকাতা হাই কোর্টের চাকরি বাতিলের যাবতীয় নির্দেশ আপাতত মুলতুবি রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ২৬ এপ্রিল পরবর্তী শুনানিতে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এক ডজন মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই। সেই মামলায় সিবিআইয়ের পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রুপ সি থেকে থেকে একাধিক মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি। সেই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা।
কলকাতা হাইকোর্টের সমস্ত মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হোক, কেন এই আবেদন?

শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে সকল কর্মীকে চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে না। বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতেই চাকরি বাতিল করা শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে পরবর্তী শুনানির আগেই সব মামলা শীর্ষ আদালতে স্থানান্তরিত করতে চেয়ে সুপ্রিম কোর্টে গেলেন চাকরিচ্যুতদের একাংশ।



