নজরবন্দি ব্যুরো: সংসদের অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক করার কথা ছিল তাঁর। এরপরই বুধবার থেকে দিল্লিতেই বৈঠকে বসছে তৃণমূল।
আরও পড়ুন: India-China: অরুণাচলের ১১ টি জায়গার নাম পরিবর্তন, মানচিত্র প্রকাশ করে কি বলল চিন?
জানা গিয়েছে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অভিষেকের নেতৃত্বে বুধবার সকাল ১১ টা থেকে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরের সামনে ধর্নায় বসবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। ধর্না চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

অভিষেকের নেতৃত্বে তৃণমূলের বৈঠক, কাল থেকেই ধর্নায় সংসদীয় প্রতিনিধি দল

গতকাল (৩ এপ্রিল) সংসদ ভবনের সামনে দলের কার্যালয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই আগামীকাল থেকে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় বাংলার শাসক দল। এর আগে কলকাতা থেকেই দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিনের মধ্যেই অভিষেকের দিল্লি সফর নিয়ে নানা প্রশ্ন উঠছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এগোলেন তিনি।

প্রকল্পের বকেয়া টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার বিভিন্ন অভিযোগে শহীদ মিনারের সামনে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। যোগ দিয়েছিলেন দলের একাধিক মন্ত্রী, বিধায়ক ও সাংসদ। ধর্নার শেষ দিনে তিনি স্পষ্ট বলেছিলেন, কেন্দ্র বকেয়া টাকা না মেটালে দিল্লিতে আন্দোলন হবে। ‘দিল্লি চলো’ স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো।



