নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে দুর্নীতিতে শোরগোল! এবার স্বাস্থ্যেও দুর্নীতিতে! ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিকেলে চাকরি করতে এসে গ্রেফতার হল এক যুবক। ভুয়ো নিয়োগপত্র নিয়ে হাসপাতালে গ্রুপ সি পদে যোগ দেওয়ার চেষ্টার অভিযোগে ওই অভিযুক্ত যুবকে পুলিশের হাতে তুলে দেয় কলেক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মালদহের মেডিকেল কলেক ও হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
আরও পড়ুন:নাবালিকা ধর্ষণের ঘটনায় GD Birla স্কুলের দুই শিক্ষককে দোষী সাব্যস্ত

প্রসঙ্গত, এর আগেও অনেকেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে হাসপাতালে হাজির হয়েছিলেন! গতকালও দুইজন ভুয়ো নিয়োগপত্র নিয়ে হাজির হয়েছিল। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম, প্রকাশ সাহা। ধৃতের বাড়ি হবিবপুরের বুলবুলচণ্ডীর ডাঙাপাড়া এলাকায়। অভিযুক্তকে এদিন হাসপাতাল থেকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এর আগের দিনই আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্বাস্থ্যেও দুর্নীতিতে! গ্রেফতার এক যুবক

অন্যদিকে, আরও এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে এদিন মালদহ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। পাশাপাশি আরও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়া আদেবন জানিয়েছে পুলিশ। পাশাপাশি এই চক্রের পিছনে কারা কারা জড়িত রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছ পুলিশ।



