SSC: হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে প্রথমে ৬১৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার আরও ১৫৭ জন অবৈধ শিক্ষকের চাকরি বাতিল গেল ১৫৭ জনের। স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি জারি করে অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা।

আরও পড়ুনঃ Kaustav Bagchi: কৌস্তভের বিরুদ্ধে কোন কোন ধারা? প্রতিবাদের সুর চড়াচ্ছে বাম-কংগ্রেস

কমিশনের তরফে জানানো হয়েছে, এই তালিকায় বিভিন্ন বিষয় ভিত্তিক অবৈধ শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।

Calcutta highcourt 4
হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় 

প্রসঙ্গত, ২০১৬ সালের নবম ও দশম শ্রেণীর চাকরির পরীক্ষার ক্ষেত্রে ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছিল। কখনও সাদা খাতা জমা দিয়ে, আবার কখনও ওএমআর শিট বিকৃতি করার অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে। এর মধ্যে ৯৫২ জনের কর্মরত শিক্ষক ছিল সিবিআইয়ের স্ক্যানারে। সেই ৯০৫ জনের মধ্যে চাকরি বাতিলের পথে ৮০৫ জনের। প্রথম ধাপে ৬১৮ জনের চাকরি গিয়েছিল। এবার আরও ১৫৭ জনের চাকরি বাতিল হল।

এর আগে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির নিয়োগ দুর্নীতি মামলায় ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর সেই মামলা গড়িয়ে এখন সুপ্রিম কোর্ট অবধি গেছে। প্রসঙ্গত, উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়া ২৮২০ জনের নাম আলাদা করে কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় 

1 6
হু হু করে বাড়ছে চাকরি বাতিলের সংখ্যা, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড় 

সিবিআই তদন্তে ২৮২০ জনের উত্তরপত্র কারচুপি করা হয়েছে বলে উঠে এসেছে। তারা বিষয়টি খতিয়ে দেখেছ‌েন বলে জানান কমিশনের আইনজীবী। কমিশনের বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, প্রথমে তালিকা প্রকাশ করতে হবে এবং পরে তাঁদের চাকরি বাতিল করতে হবে। এরপরেই ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। নতুন করে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন