DA Protest: বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সরকারি কর্মচারিদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজেদের মহার্ঘ ভাতার দাবিতে একটানা আন্দোলন জারি রেখেছেন সরকারি কর্মচরিরা। সরকারের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। পাল্টা মন্তব্য করতে পিছপা হননি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, না পোষালে ছেড়ে দিন। কেন্দ্র সরকারের কাজ করুন। মন্ত্রীর মন্তব্যে সরকারি কর্মচারিদের আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। তাঁদের বক্তব্য, বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন।

আরও পড়ুনঃ Hookah Bars: এক্ষুনি বন্ধ হচ্ছে না হুক্কা বার, জানিয়ে দিল আদালত

ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের সরকারি কর্মচারিরা জানিয়েছেন, তিনি যে মন্তব্য করেছেন, বেতন যাঁদের পোষাচ্ছে না, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাজ করুন, তার প্রতিবাদে পেন ডাউন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন পুরসভায় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সরকারি কর্মচারিরা। তাঁদের কথায়, বেতন কি উনি নিজের পকেট থেকে দেন নাকি? নাকি ওনার পৈত্রিক সম্পত্তি থেকে দেন? বেতন সরকারি কর্মচারীদের হকের টাকা। ক্ষমতা থাকলে একথা হাইকোর্টে গিয়ে দাঁড়িয়ে বলুন।

বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের 
বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের 

একইসঙ্গে তাঁদের বক্তব্য, যদি বেতন দিতে না পারেন, চেয়ার ছেড়ে চলে যান। পাশপাশি কিছু বছর আগে একই ধরনের মন্তব্য করা পার্থ চট্টোপাধ্যায়ের কথাও মনে করিয়ে দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। যদিও আন্দোলনরত কর্মচারীদের বক্তব্য, মন্ত্রীর কথায় বিশেষ গুরুত্ব দিতে চান না তাঁরা। বরং মুখ্যমন্ত্রী কিছু বললে সেই বক্তব্যের জবাব দেবেন। আগামী দিনে তাঁদের বনধ্‌ এবং কর্মবিরতি জারি রাখবেন।

বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের 

বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের 
বেতন দিতে না পারলে চেয়ার ছাড়ুন, ববিকে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের 

প্রসঙ্গত, সরকারি কর্মচারিদের আন্দোলন নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন। তিনি আরও বলেন, ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি। সেই ব্রতটা সবার আগে দরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন