জন্মদিনে ‘দুয়ারে’ গিয়েই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বাংলার ভূমিকন্যা তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন। আর এদিনই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার সকালে নিজের পাড়ার শিবির থেকে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করেন মমতা। এদিন কার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমি একজন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের সঙ্গে কার্ড নিলাম।”

আরও পড়ুন: এবার বাংলাদেশেও ছাড়পত্র পেল কোভিশিল্ড, কবে মিলবে ভ্যাকসিন উঠছে প্রশ্ন

এদিন হরিশ মুখার্জি রোডের জয়হিন্দ ভবনে এদিন ‘দুয়ারে সরকার’ শিবির খোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পাড়াতেই। সোমবারই মমতা বলেছিলেন, শিবিরে গিয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নেবেন তিনি। এদিন সকালে কথামতোই জয়হিন্দ ভবনে হাজির হন মমতা। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

বিস্তারিত আসছে…

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন