নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় শুরু হচ্ছে দিদির দূত কর্মসূচি। সেকারণেই আপনার ঘরে আসছে দিদির দূত। কবে থেকে? আগামী বুধবার থেকে শুরু হবে এই কর্মসূচি। তৃণমূল সূত্রে প্রাথমিকভাবে এই কর্মসূচিতে উপস্থিত হবেন বিধায়করা। দলীয় কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজনের পাশাপাশি নিজের বিধানসভা এলাকায় জনসংযোগ সারবেন তাঁরা।
আরও পড়ুনঃ CBI: গরু পাচার মামলার সিবিআই অফিসার বদল, কেষ্টর বিরুদ্ধে কী পদক্ষেপ?
চলতি বছরের শুরুতেই তৃণমূলের তরফে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানেই দিদির দূত ঘোষণা করা হয় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। অভিষেক জানিয়েছিলেন, দিদির দূত হিসাবে কাজ করবেন সাড়ে ৩ লক্ষ ভলেন্টিয়ার। প্রথম পর্যায়ে প্রত্যেক সাংসদ, বিধায়ক, সভাধিপতি, জেলা প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান, দলীয় মুখপাত্ররা ৩২০ জনের টিম তৈরি হয়েছে। ১১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি অবধি চলবে এই কর্মসূচি। রাজ্যের ৯৮ শতাংশ অঞ্চলে ঘোরা হবে।

তৃণমূল সূত্রে খবর, প্রতিটি বুথের পাঁচ জন করে কর্মী দিদির দূত হিসাবে মনোনীত হয়েছেন। দিদির দূত অ্যাপের মাধ্যমে কাজ করবেন তিনি। দিদির দূত অ্যাপের মাধ্যমে কাজ করবেন তাঁরা। প্রত্যেক ‘দিদির দূত’-এর কাছে থাকবে আইপি নম্বর। দিদির দূত অভিযানে প্রতি জেলায় রাজ্য সমন্বয়কারী থাকবেন একজন। তাঁর অধীনে তিনজন থাকবেন।
প্রতিটি বাড়ি গিয়ে সরকারি প্রকল্প পাওয়া গেছে কি না তা জিজ্ঞাসা করে ওই অ্যাপে তোলা হবে। সরাসরি নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় মনিটরিং সেল। ইতিমধ্যেই এই প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী বুধবার থেকে চলবে এই কর্মসূচি। শেষধাপে শহর এলেকায় চলবে এই কর্মসূচি।
আপনার ঘরে আসছে দিদির দূত, কী কর্মসূচি তৃণমূলের?

শাসক দলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী পক্ষ। পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা সহ শাসক দলের দুর্নীতিকে হাতিয়ার করেই বিরাট ঘোষণা করেছে গেরুয়া শিবির। জেলায় জেলায় চলছে বিডিও ঘেরাও কর্মসূচি। আগামী দিনে দিদির দূতদের গাছে বেঁধে রাখার নিদান অবধি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।



